advertisement

Bhawanipore Twin Murder: 'পাশে আছি', ভবানীপুরে নিহত দম্পতির মেয়েকে ফোন মমতার! দ্রুত তদন্তের আশ্বাস

Last Updated:

নিহত অশোক শাহ ও রেশমি শাহের এক আত্মীয় জানিয়েছেন, এ দিন সকালেই নিহত দম্পতির মেয়ের সঙ্গে ফোনে কথা হয় মুখ্যমন্ত্রীর৷

অশোক ও রেশমি শাহের মেয়ের সঙ্গে ফোনে কথা বললেন মুখ্যমন্ত্রী৷
অশোক ও রেশমি শাহের মেয়ের সঙ্গে ফোনে কথা বললেন মুখ্যমন্ত্রী৷
#কলকাতা: একে তিনি এলাকার বিধায়ক৷ তার উপরে তাঁর বাড়ির অদূরেই এমন নৃশংস হত্যাকাণ্ড৷ ভবানীপুরে জোড়া খুনের ঘটনায় নিহত দম্পতির মেয়েকে ফোন করে আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ দ্রুত তদন্ত করে দোষীদের শাস্তি দেওয়ারও আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী৷
সোমবার সন্ধ্যায় ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশন স্কুলের কাছেই একটি বাড়ি থেকে অশোক শাহ ও রেশমি শাহ নামে এক দম্পতির মৃতদেহ উদ্ধার হয়৷ ভবানীপুরের মতো এলাকায় মুখ্যমন্ত্রীর বাড়ির অদূরেই এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য পড়ে গিয়েছে৷ এলাকার নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে৷ তদন্তে নেমে পুলিশের প্রাথমিক অনুমান, লুঠের উদ্দেশ্যেই খুন করা হয়েছে দম্পতিকে৷ ঘটনার নেপথ্যে পরিচিত কেউ থাকতে পারে বলেও অনুমান তদন্তকারীদের৷
advertisement
advertisement
নিহত অশোক শাহ ও রেশমি শাহের এক আত্মীয় জানিয়েছেন, এ দিন সকালেই নিহত দম্পতির মেয়ের সঙ্গে ফোনে কথা হয় মুখ্যমন্ত্রীর৷ তিনি পরিবারের পাশে আছেন বলে অশোক ও রেশমি শাহের মেয়েকে আশ্বস্ত করেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ দ্রুত তদন্তেরও আশ্বাস দেন তিনি৷ এই মুহূর্তে উত্তরবঙ্গ সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী৷
advertisement
তদন্তে নেমে পুলিশ এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে৷ দুই সন্দেহভাজনকে চিহ্নিত করা হয়েছে বলেও খবর৷ দম্পতির ঘর থেকে সোনার গয়না সহ বেশ কিছু জিনিস খোয়া গিয়েছে৷ ফলে সম্পত্তি সংক্রান্ত কোনও বিবাদ থেকে লুঠের উদ্দেশ্যেই এই খুন বলে মনে করছেন তদন্তকারীরা৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Bhawanipore Twin Murder: 'পাশে আছি', ভবানীপুরে নিহত দম্পতির মেয়েকে ফোন মমতার! দ্রুত তদন্তের আশ্বাস
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement