advertisement

'বিমান দা আপনি সামনে আসুন না...' তৃতীয় সারি থেকে বিমান বসুকে সামনের সারিতে ডেকে নিলেন মমতা, সৌজন্যের বেনজির দৃশ্য লোকভবনে!

Last Updated:

Mamata Banerjee Biman Basu: বৃহস্পতিবার লোকভবনে রাজ্যপাল আর এন রবির শপথ অনুষ্ঠানে সৌজন্যের বেনজির দৃশ্য দেখা গেল। বিমান বসুকে সামনের সারিতে ডেকে নিলেন মুখ্যমন্ত্রী। প্রবীণ নেতাকে দেখেই আন্তরিকভাবে এইযে দিলেন আসন। কথা বললেন নতুন রাজ্যপালের পরিবারের সঙ্গেও।

Rapid Read
রাজ্যপালের শপথ অনুষ্ঠানে বিমান বসুকে সৌজন্য মমতার
রাজ্যপালের শপথ অনুষ্ঠানে বিমান বসুকে সৌজন্য মমতার
কলকাতা: রাজভবন তথা বর্তমান লোকভবনে নতুন রাজ্যপালের শপথ অনুষ্ঠান আজ। এদিন শপথ অনুষ্ঠানের শুরুতেই সৌজন্যের বিরল দৃশ্য চোখে পড়ল লোকভবনে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টা নাগাদ লোকভবনে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল নব নিযুক্ত রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করবেন। এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী সহ প্রশাসনের শীর্ষ আধিকারিকরা।
এদিন লোকভবনে ঢুকেই দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায় বিমান বসুকে লক্ষ্য করেন। তৃতীয় সারিতে বসে থাকা প্রবীণ বাম নেতাকে সামনের সারিতে ডেকে নিলেন মুখ্যমন্ত্রী। বিমান বসু তৃতীয় সারিতে বসে ছিলে সেই সময়। মুখ্যমন্ত্রী তাঁকে চেয়ার এগিয়ে দিলেন নিজে হাতে। দেখা যায় তৃতীয় সারি থেকে তাঁকে সৌজন্য দেখিয়ে চেয়ার এগিয়ে দিয়ে দ্বিতীয় রোতে নিয়ে এলেন বিমান বসুকে।
advertisement
advertisement
বিমান বসুর কাছে এসে মমতা বলেন, “বিমান দা পিছনে কেন? বিমান দা আপনি সামনে আসুন না।” এরপরেই প্রবীণ নেতাকে একদম সামনের সারিতে নিয়ে আসেন মমতা। একইসঙ্গে রাজ্যপালের পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন মুখ্যমন্ত্রী।
advertisement
তৃণমূল সূত্রে পরে জানা যায়, মেয়র আসবেন না। তাই তাঁর নাম সরিয়ে বিমান বসুকে বসতে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ লোকভবনে, রাজ্যপালের শপথ অনুষ্ঠানের পর তৃণমূল নেতা-নেত্রীরা অবশ্য বলছেন, “সিপিএম দেখেও শেখে না, ঠেকেও শেখে না। শুধু মিডিয়া, সোশ্যাল মিডিয়ায় ফেরেব্বাজিতে আছে ওরা।”
advertisement
প্রসঙ্গত, এর আগেও দুই বার বিমান বসুর সঙ্গে সাম্প্রতিক সময়ে এমন সৌজন্য দেখতে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রীকে। বৃহস্পতিবারও আবার একবার তাঁর শরীরের খোঁজ নিলেন মমতা। উল্লেখ্য এর আগেও রাজভবনে আর একবার চেয়ার বদল করে প্রবীণ সিপিআইএম নেতাকে সামনে এনেছিলেন মুখ্যমন্ত্রী।
আজ বৃহস্পতিবারই পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে তামিলনাড়ুর প্রাক্তন রাজ্যপাল আরএন রবি শপথ গ্রহণ করছেন। নবনিযুক্ত রাজ্যপাল বুধবার সন্ধ্যায় কলকাতায় পৌঁছন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টা নাগাদ লোকভবনে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল নব নিযুক্ত রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করান। এদিনের অনুষ্ঠানে হাজির রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী-সহ প্রশাসনের শীর্ষ আধিকারিকরা।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
'বিমান দা আপনি সামনে আসুন না...' তৃতীয় সারি থেকে বিমান বসুকে সামনের সারিতে ডেকে নিলেন মমতা, সৌজন্যের বেনজির দৃশ্য লোকভবনে!
Next Article
advertisement
ভোটের আবহে জমজমাট বড়বাজার ! চারিদিকে ঘাসফুল-পদ্ম-কাস্তেহাতুড়ি ও হাত, দেখে নিন কলকাতার পতাকা বাজার
ভোটের আবহে জমজমাট বড়বাজার ! চারিদিকে ঘাসফুল-পদ্ম-কাস্তেহাতুড়ি ও হাত, দেখে নিন কলকাতার পতাকা বাজার
  • ভোটের আবহে জমজমাট বড়বাজার !

  • চারিদিকে ঘাসফুল-পদ্ম-কাস্তেহাতুড়ি ও হাত

  • দেখে নিন কলকাতার পতাকা বাজার

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement