advertisement

Mamata Banerjee at 21 July rally: 'তিনটে দলের সঙ্গে লড়ে জিতেছি!' একুশের মঞ্চ থেকেও কংগ্রেসকে বিঁধলেন মমতা

Last Updated:

বিজেপি, সিপিএমের সঙ্গে কংগ্রেসকেও বিঁধতে ছাড়লেন না তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মনে করিয়ে দিলেন, বাংলায় তিনটি দলের সঙ্গে লড়েই বিপুল জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস৷

একুশে জুলাইয়ের মঞ্চে মমতা৷
একুশে জুলাইয়ের মঞ্চে মমতা৷
কলকাতা: দিল্লিতে খাতায় কলমে তৃণমূল ইন্ডিয়া জোটের অংশ৷ তবে সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে কংগ্রেসের সঙ্গে জোট হয়নি তৃণমূলের৷ বরং সিপিএমের সঙ্গে জোট বেঁধেছিল কংগ্রেস৷ একুশে জুলাইয়ের সমাবেশের মঞ্চে বক্তব্য রাখতে উঠেই তাই বিজেপি, সিপিএমের সঙ্গে কংগ্রেসকেও বিঁধতে ছাড়লেন না তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মনে করিয়ে দিলেন, বাংলায় তিনটি দলের সঙ্গে লড়েই বিপুল জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস৷
এ দিন বক্তব্য রাখতে উঠে শুরুতেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বাংলার মানুষকে আমি স্যালুট জানাই৷ এত চমকানি, ধমকানি, নির্বাচন কমিশনের একপেশে ভূমিকা সত্ত্বেও বাংলার মানুষ আমাদের সমর্থন জানিয়েছেন৷ বাংলায় আমরা তিনটে দলের সঙ্গে লড়েছি৷ বিজেপি, সিপিএম এবং কংগ্রেসের সঙ্গে লড়াই করে আমাদের জিততে হয়েছে৷’
advertisement
advertisement
একই সঙ্গে এ দিন অখিলেশ যাদবের বক্তব্যকে সমর্থন জানিয়েই মমতা বলেছেন, তৃতীয় মোদি সরকার স্থায়ী নয়, যে কোনও দিন সরকারের পতন ঘটতে পারে৷ মমতা বলেন, ‘দিল্লিতে যে সরকার এজেন্সি, ইলেকশন কমিশনকে কাজে লাগিয়ে নিয়ে ক্ষমতায় এসেছে, সেই সরকার স্থায়ী নয়৷ যে কোনও দিন পড়ে যাবে৷’
এ দিন আগাগোড়াই নিজের বক্তব্যের সময় কংগ্রেসের প্রতি কোনও ইতিবাচক বার্তা শোনা যায়নি মমতার মুখে৷ উত্তর প্রদেশে বিরোধী জোটের ভাল ফলের জন্য অখিলেশের সমাজবাদী পার্টির ভূয়সী প্রশংসা করলেও কংগ্রেস সম্পর্কে একটি শব্দও ব্যয় করেননি তিনি৷ বরং রাজ্যে চাকরির দেওয়ার ক্ষেত্রে বিজেপি, সিপিএমের সঙ্গে কংগ্রেসও আদালতে মামলা করে বাধার সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন তৃণমূলনেত্রী৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee at 21 July rally: 'তিনটে দলের সঙ্গে লড়ে জিতেছি!' একুশের মঞ্চ থেকেও কংগ্রেসকে বিঁধলেন মমতা
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement