advertisement

Mamata Banerjee: 'গলা টিপে ধরবে এজেন্সি, আতঙ্কে শিল্পপতিরা!' বাণিজ্য সম্মেলনের মঞ্চে মমতার নিশানায় কেন্দ্র

Last Updated:

এ দিন বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী দাবি করেছেন, এবারের বাণিজ্য সম্মেলনে ইতিমধ্যেই ১৮৮টি মউ স্বাক্ষর হয়েছে৷ ৩ লক্ষ ৭৬ হাজার ২৮৮ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছে৷

বাণিজ্য সম্মেলনের মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ছবি- পিটিআই
বাণিজ্য সম্মেলনের মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ছবি- পিটিআই
কলকাতা: বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে ফের একবার এজেন্সির অপব্যহারের অভিযোগে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ অভিযোগ করলেন, এজেন্সি কখন এসে গলা টিপে ধরবে, সেই ভয়ে দেশ ছাড়ছেন শিল্পপতিরা৷
গতকালও কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী৷ এ দিনও বাণিজ্য সম্মেলনের শেষ দিনে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে শিল্পপতিদের হেনস্থার অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী৷ মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘মানুষের উন্নয়নের জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে৷ কেন্দ্রে এক দল, বাংলায় এক দল৷ আমি একটা জিনিস মেনে নিতে পারি না, কেন আমাদের শিল্পপতিরা দেশ ছেড়ে চলে যাবে৷ কেন তাঁরা সবসময় এজেন্সি নিয়ে ভয়ে থাকবে যে কখন এজেন্সি এসে গলা টিপে ধরবে৷ কর অবশ্যই আদায় করো৷ তাই বলে অতিরিক্ত কর চাপিয়ে মানসিক চাপ তৈরি করা হচ্ছে৷ মানসিক, শারীরিক ভাবে সুস্থ না থাকলে টাকা উপার্জন করে কী হবে? শিল্প ক্ষেত্র সবসময় গ্রিন অ্যান্ড ক্লিন থাকবে৷’
advertisement
advertisement
এ দিন বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী দাবি করেছেন, এবারের বাণিজ্য সম্মেলনে ইতিমধ্যেই ১৮৮টি মউ স্বাক্ষর হয়েছে৷ ৩ লক্ষ ৭৬ হাজার ২৮৮ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছে৷
দেশ বিদেশের শিল্প কর্তাদের বাংলায় বিনিয়োগের বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘বাংলায় এক হাজার হোটেল তৈরি করলেও খদ্দের পাবেন৷ বাংলার প্রধান সুবিধা এটি উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার৷ নেপাল, ভুটান বাংলাদেশের সীমান্তে৷ সিঙ্গাপুর, মালয়েশিয়া ব্যাঙ্ককও বেশি দূরে নয়৷ আল্টিমেট, ফিউচার ডেস্টিনেশন৷ ভারতের সাংস্কৃতিক রাজধানী বাংলা৷ ইউনেস্কোও তা মেনে নিয়েছে৷ কন্যাশ্রী, দুর্গা পুজো পুরস্কৃত হয়েছে৷ দক্ষ শ্রমিক, ব্যবসার সুযোগ সুবিধা দেওয়ার ক্ষেত্রে আমরা সবার উপরে৷ রেল লাইন, জাতীয় সড়কের পাশে জমি, পরিকাঠামো সব তৈরি৷’
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: 'গলা টিপে ধরবে এজেন্সি, আতঙ্কে শিল্পপতিরা!' বাণিজ্য সম্মেলনের মঞ্চে মমতার নিশানায় কেন্দ্র
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement