advertisement

Baguiati Banquet Hall Accident: বাগুইআটির বিয়ে বাড়িতে বিপর্যয়, ব্যাঙ্কয়েটের রিজার্ভার বক্স ভেঙে মৃত ১, আহত ৩

Last Updated:

ব্যাঙ্কয়েট হলে বিয়ের অনুষ্ঠান চলাকালীন ফায়ার রিজার্ভার বক্স ভেঙে চাপা পড়ে মৃত্যু হল একজনের৷ গুরুতর আহত আরও তিন জন (Baguiati Banquet Hall Accident)৷

ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং দমকল৷
ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং দমকল৷
#বিধাননগর: বাগুইআটিতে বিয়ে বাড়ির অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা (Baguiati Banquet Hall Accident)৷ ব্যাঙ্কয়েট হলে বিয়ের অনুষ্ঠান চলাকালীন ফায়ার রিজার্ভার বক্স ভেঙে চাপা পড়ে মৃত্যু হল একজনের৷ গুরুতর আহত আরও তিন জন৷ ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ এবং দমকল৷ গ্যাস কাটার দিয়ে ধ্বংসস্তূপ সরিয়ে নীচে চাপা পড়ে থাকা দেহ উদ্ধার করা হয়৷
ভিআইপি রোড সংলগ্ন রঘুনাথপুরের একটি হোটেলের ব্যাঙ্কোয়েট হলের দোতলায় এ দিন ওই বিয়ের অনুষ্ঠান চলছিল৷ সন্ধে সাড়ে ছ' টা নাগাদ আচমকাই একটি বিকট শব্দ হয়৷ এর পরই ব্যাঙ্কয়েটের ছাদের একাংশ কয়েকজনের উপরে ভেঙে পড়ে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা৷
advertisement
advertisement
মৃতের পরিচয় এখনও জানা সম্ভব না হলেও তিনি ওই হোটেলেরই একজন পুরুষ কর্মী বলে প্রাথমিক ভাবে পুলিশ সূত্রে খবর৷
জানা গিয়েছে, ব্যাঙ্কোয়েটের ছাদের ওই অংশে আগুন নেভানোর জন্য ফায়ার রিজার্ভার বক্স করা ছিল৷ তারই একটি বড় অংশ ভেঙে পড়ে৷ কংক্রিটের আস্তরণের নীচে চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনের৷
advertisement
তিন জন আহতকে উদ্ধার করা সম্ভব হলেও মৃত ব্যক্তিকে উদ্ধার করা সম্ভব হয়নি৷ খবর পেয়ে প্রথমে ঘটনাস্থলে পৌঁছয় বাগুইআটি থানার পুলিশ৷ কিছুক্ষণের মধ্যেই এসে পৌঁছয় দমকল৷ দুর্ঘটনার প্রায় দু' ঘণ্টা পর মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়৷
কীভাবে দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ৷ হোটেলের কর্মী এবং বিয়েবাড়িতে উপস্থিত প্রত্যক্ষদর্শীদের বয়ানও রেকর্ড করা হয়েছে৷ ময়নাতদন্তের জন্য দেহটি পাঠানো হয়েছে৷
advertisement
Anup Chakraborty
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Baguiati Banquet Hall Accident: বাগুইআটির বিয়ে বাড়িতে বিপর্যয়, ব্যাঙ্কয়েটের রিজার্ভার বক্স ভেঙে মৃত ১, আহত ৩
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement