পূর্ত দফতরের গাফিলতি রয়েছে সেতু বিপর্যয়ে, জানালেন মুখ্যমন্ত্রী
Last Updated:
#কলকাতা: মাঝেরহাটে সেতু বিপর্যয়ে গাফিলতি পূর্ত দফতরের। মুখ্যসচিবের রিপোর্টে রয়েছে গাফিলতির উল্লেখ। সেতু বিপর্যয়ে পূর্তমন্ত্রীকে ক্লিনচিট দিলেন মুখ্যমন্ত্রী।
নবান্নে তিনি জানান, '' পূর্ত দফতরের গাফিলতি রয়েছে সেতু বিপর্যয়ে। মুখ্যসচিবের রিপোর্টে প্রাথমিকভাবে উল্লেখ রয়েছে। মেট্রোর ভাইব্রেশনকেও অস্বীকার করা যায় না। ফাইল সংক্রান্ত তথ্য পূর্তমন্ত্রী জানতেন না। যা করার তা করেছেন পূর্ত আধিকারিকরা। মন্ত্রীর কাছে ১০ কোটির নীচে ফাইল যায় না। সব ফাইল বাজেয়াপ্ত করা হয়েছে। মানুষের নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়া হবে। পুলিশি তদন্তে কারা দোষী তা জানা যাবে। দোষী আধিকারিকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। দোষীরা কেউ ছাড় পাবেন না।''
Location :
First Published :
Sep 15, 2018 1:07 PM IST










