advertisement

মাধ্যমিকের ফলপ্রকাশের দিন ঘোষণা করল মধ্যশিক্ষা পর্ষদ

Last Updated:

বৃহস্পিতবার মধ্যশিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে ২৭ মে মাধ্যমিকের ফলপ্রকাশ করা হবে ৷ শনিবার সকাল ৯টায় সাংবাদিক বৈঠক করে ফল ঘোষণা করা হবে ৷

#কলকাতা: মাধ্যমিকের রেজাল্ট বেরনোর আগেই নির্ধারিত উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশের দিন ৷ আগামী মঙ্গলবার ৩০ মে চলতি বছরের উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ ৷ মার্চে শেষ হয়ে গিয়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষা ৷ পরীক্ষা শেষে ৬১ দিনের মাথায় ফলপ্রকাশ করছে সংসদ ৷
এরপর থেকেই  কবে বেরবে মাধ্যমিকের ফল? এই নিয়ে নানান প্রশ্ন উঠেছে ৷ বৃহস্পিতবার মধ্যশিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে ২৭ মে মাধ্যমিকের ফলপ্রকাশ করা হবে ৷ শনিবার সকাল ৯টায় সাংবাদিক বৈঠক করে ফল ঘোষণা করা হবে ৷
সকাল ১০ থেকে ওয়েবসাইটে মিলবে ফলাফল ৷ ফল জানা যাবে SMS-এর মাধ্যমেও ৷ প্রথম ১০০ জনের মেধাতালিকা জানানো হবে ৷
advertisement
advertisement
এবছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয় ২৩ ফেব্রুয়ারি ৷ এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছে ১০ লক্ষ ৭২ হাজার পরীক্ষার্থী ৷ ছাত্রদের তুলনায় ছাত্রীরা সংখ্যায় বেশি ৷ মোট ছাত্রদের সংখ্যার তুলনায় ১,১৯,৮১৩ জন বেশি ছাত্রী মাধ্যমিক পরীক্ষায় বসেছিলেন ৷ এইবছরই মাধ্যমিকে ৪০ শতাংশ নম্বর ছিল মাল্টিপল চয়েস ও ছোট প্রশ্ন ৷ চলতি বছরের ফেব্রুয়ারি সম্পন্ন হয় মাধ্যমিক পরীক্ষা ৷ নির্বিঘ্নে পরীক্ষা সম্পন্ন হলেও ভৌতবিজ্ঞান পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠে ৷ যা নিয়ে একটি মামলা হাইকোর্টে বিচারাধীন ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
মাধ্যমিকের ফলপ্রকাশের দিন ঘোষণা করল মধ্যশিক্ষা পর্ষদ
Next Article
advertisement
Rahul Banerjee Passed Away: প্রয়াত টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, তালসারিতে শুটিং করতে গিয়ে তলিয়ে গেলেন 'চিরদিনই তুমি যে আমার' তারকা
প্রয়াত টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, তালসারিতে শুটিং করতে গিয়ে তলিয়ে গেলেন 'চিরদিনই তুমি যে আমার' তারকা
  • প্রয়াত টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়

  • তালসারিতে শ্যুটিং করতে গিয়ে জলে তলিয়ে যান অভিনেতা

  • হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement