advertisement

Madhyamik Results 2022: ভবিষ্যতে NASA-এ রিসার্চ করতে চায় কলকাতার প্রথম শ্রুতর্ষি ত্রিপাঠী, পছন্দের বিষয় ফিজিক্স

Last Updated:

Srutorshi Tripathi, 4th in Madhyamik Exam: তার এই রেজাল্টে খুশি পরিবার থেকে তার স্কুল পাঠভবনের শিক্ষক-শিক্ষিকারা৷

#কলকাতা: কলকাতায় প্রথম এবং রাজ্যের চতুর্থ হয়েছে শ্রুতর্ষি ত্রিপাঠী৷ কলকাতার পাঠভবন স্কুলের ছাত্র৷ ভবিষ্যতে NASA-এ রিসার্চ করতে চায় শ্রুতর্ষি৷ তাঁর বাবা ফিজিক্সের অধ্যাপক এবং শুরশুনা কলেজের অধ্যক্ষ৷ শ্রুতর্ষিরও পছন্দের বিষয় ফিজিক্স৷ এছাড়া সে বই পড়তে ভালবাসে৷ সেই তালিকায় যেমন রয়েছে গল্পের বই, তেমনই রয়েছে পড়াশুনার বই৷
advertisement
তার এই রেজাল্টে খুশি পরিবার থেকে তার স্কুল পাঠভবনের শিক্ষক-শিক্ষিকারা৷ স্কুলের প্রধান শিক্ষিকা শুভা গুপ্ত জানিয়েছেন যে, আমাদের স্কুলে ছোট থেকেই পড়ছে শ্রতর্ষি৷ মেধাবী ছাত্র৷ ওর থেকে প্রত্যাশা ছিলই৷ ভেবেছিলাম ভাল ফল করবে৷ তাই হয়েছে৷ খুব খুশি আমি৷ পড়াশুনার পাশাপাশি খুব ভাল কুইজ, ডিবেট করে শ্রুতর্ষি, জানিয়েছেন শুভাদি৷
advertisement
ছোট থেকে পাঠভবনে পড়েছে শ্রুতর্ষি৷ ক্লাস ১১-এ ভর্তি হবেন ডিপি এস, রুবি পার্কে৷ ভবিষ্যতে সে যে ফিজিক্স নিয়ে এগোতে চায়, সেটা এক প্রকার নিশ্চিত৷ আপাতত আগামিদিনে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে, তাদের জন্য গুরুত্বপূর্ণ টিপস দিয়েছে শ্রুতর্ষি ত্রিপাঠী৷ জানিয়েছে যে নিজের উপর ভরসা রাখতে হবে, সেটাই সবথেকে বেশি জরুরি৷
advertisement
রেজাল্ট ঘোষণার পরই পাঠভবনের প্রধান শিক্ষিকাকে ফোন করেন শ্রুতর্ষির বাবা৷ শ্রুতর্ষির সঙ্গে কথাও হয়৷ তবে কলকাতার সেরাকে নিয়ে আপাতত মেতে রয়েছে সংবাদমাধ্যম৷ এখন সে ব্যস্ত সাক্ষাৎকার দিতে৷ তাই স্কুলে আসতে একটু দেরি হবে৷ তবে স্কুলে এসে সব শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে দেখা করবে শ্রুতর্ষি৷ কারণ এই স্কুলেই তৈরি হয়েছে তাঁর পড়াশুনার ভিত৷ স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের খুবই স্নেহের পাত্র সে৷
advertisement
Input-Onkar Sarkar
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Madhyamik Results 2022: ভবিষ্যতে NASA-এ রিসার্চ করতে চায় কলকাতার প্রথম শ্রুতর্ষি ত্রিপাঠী, পছন্দের বিষয় ফিজিক্স
Next Article
advertisement
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
  • বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, বললেন লিয়েন্ডার

  • এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে

  • যখন কেউ আমার বাঙালিয়ানা নিয়ে প্রশ্ন তোলে, কষ্ট হয়

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement