advertisement

Madan Mitra: হাসপাতালের বেডেই কাঁধের হাড় ভাঙলেন মদন, প্রয়োজন অস্ত্রোপচার! এসএসকেএম হাসপাতালেই বিপত্তি

Last Updated:

শ্বাসকষ্ট এবং নিউমোনিয়ার সমস্যা নিয়ে গত সোমবার এসএসকেএম হাসপাতালে ভর্তি হয়েছিলেন মদন মিত্র৷

হাসপাতালেই গুরুতর চোট মদনের৷
হাসপাতালেই গুরুতর চোট মদনের৷
কলকাতা: এসএসকেএম হাসপাতালের বেডে শুয়েই কাঁধের হাড় ভাঙল তৃণমূল বিধায়ক মদন মিত্রের৷ যেভাবে হাড় ভেঙেছে, তাতে অস্ত্রোপচার করা ছাড়া উপায় নেই বলেই মত চিকিৎসকরদের৷ তবে কামারহাটির তৃণমূল বিধায়কের শারীরিক অবস্থা বর্তমানে অস্ত্রোপচারের উপযুক্ত নয়৷ তাই কিছুদিন অপেক্ষা করেই অস্ত্রোপচারের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চান চিকিৎসকরা৷
শ্বাসকষ্ট এবং নিউমোনিয়ার সমস্যা নিয়ে গত সোমবার এসএসকেএম হাসপাতালে ভর্তি হয়েছিলেন মদন মিত্র৷ অবস্থার অবনতি হওয়ায় বৃহস্পতিবার তাঁকে আইসিইউ-তে স্থানান্তরিত করা হয়৷ হাসপাতাল সূত্রে খবর, গতকাল রাত সাড়ে আটটা নাগাদ আইসিইউ-এর বেডে শুয়ে থাকার সময়ই হঠাৎ খিঁচুনি শুরু হয় কামারহাটির বিধায়কের৷
advertisement
advertisement
সেই সময় তৃণমূল বিধায়ককে ধরে হাসপাতালের বেডে ঠিক ভাবে শুইয়ে দেওয়ার চেষ্টা করেন চিকিৎসক এবং হাসপাতালের কর্মীরা৷ তখনই আচমকা মদনের হাত ছিটকে গিয়ে বেডের লোহার রেলিংয়ে লেগে যায়৷ তখনই চোট লাগে মদনের কাঁধে৷ যন্ত্রণায় কাতরে ওঠেন তৃণমূল বিধায়ক৷ পড়ে এক্স রে তে ধরা পড়ে, মদনের কাঁধের একটি হাড় ভেঙেছে৷
তৃণমূল বিধায়কের চিকিৎসায় ইতিমধ্যেই দশ জন চিকিৎসককে নিয়ে একটি মেডিক্যাল বোর্ড গঠন করেছে এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষ৷ আপাতত তৃণমূল বিধায়কের অন্যান্য শারীরিক সমস্যা নিয়ন্ত্রণ করাই চিকিৎসকদের প্রাথমিক লক্ষ্য৷ তার পরই তাঁর কাঁধের অস্ত্রোপচার নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Madan Mitra: হাসপাতালের বেডেই কাঁধের হাড় ভাঙলেন মদন, প্রয়োজন অস্ত্রোপচার! এসএসকেএম হাসপাতালেই বিপত্তি
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement