LPG Price Hike: এক ধাক্কায় বিরাট লাফ! রান্নার গ্যাস সিলিন্ডারের দাম বাড়ল ৬০ টাকা
- Reported by:Amit Sarkar
- news18 bangla
- Published by:Rukmini Mazumder
Last Updated:
লাগাতার কয়েক মাস ধরে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বাড়লেও রান্নার গ্যাস বা ১৪ কেজি এলপিজি সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন আসেনি! কিন্তু এবার মধ্যপ্রাচ্যে যুদ্ধ আবহে সেই সুখটুকুও রইল না! একধাক্কায় বাড়ল রান্নার গ্যাসের দামও
কলকাতা: রান্নার গ্যাসের দাম বাড়ল! আগামিকাল, ৭ মার্চ থেকে রান্নার গ্যাসের দাম হবে ৯৩৯ টাকা । প্রতি সিলিন্ডার দাম বাড়ল ৬০ টাকা। বাণিজ্যিক বা কমার্শিয়াল সিলিন্ডারের দাম বাড়ল ১১৪.৫০ টাকা । দাম বেড়ে হল ১৯৯৯ টাকা।
গত কয়েকমাস ধরে লাগাতার বাণিজ্যিক গ্যাসের মূল্যবৃদ্ধি হচ্ছে। বছরের শুরুতেই অর্থাৎ ১ জানুয়ারি ২০২৬ এ একধাক্কায় বাণিজ্যিক সিলিন্ডারের দাম বৃদ্ধি হয় ১১১ টাকা। ১ ফেব্রুয়ারিতেও আরও ৪৯ টাকা বৃদ্ধি হয় বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম। সংশোধিত দামের তালিকা অনুযায়ী, ১লা মার্চ কলকাতায় ১৯ কেজি অর্থাৎ বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম বেড়ে দাঁড়ায় ১৮৭৫ টাকা ৫০ পয়সা। এবার সেই দাম বেড়ে দাঁড়াল ১৯৯৯ টাকা। মূলত হোটেল, রেস্তরাঁ এবং বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানে ব্যবহার করা হয় ১৯ কেজি অর্থাৎ বাণিজ্যিক রান্নার গ্যাস।
advertisement
advertisement
তবে তার মধ্যেই স্বস্তি ছিল, বাণিজ্যিক গ্যাসের দাম বাড়লেও, ঘরোয়া রান্নার গ্যাস অর্থাৎ ১৪ কেজি এলপিজি সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন আসেনি। কিন্তু সেই স্বস্তিও টিকল না! মধ্যপ্রাচ্যে যুদ্ধ আবহে এবার বাড়ল রান্নার গ্যাস সিলিন্ডারের দামও। আগে যে গ্যাস সিলিন্ডার মিলত ৮৭৯ টাকায়, এবার সেই সিলিন্ডারের দাম পড়বে ৯৩৯ টাকা। অর্থাৎ বাড়ল মোট ৬০ টাকা! স্বাভাবিকভাবেই এই মূল্যবৃদ্ধির বাজারে গ্যাসের দাম বেড়ে যাওবায় মধ্যবিত্তের কপালে ভাঁজ!
advertisement
বিশ্ব বাজারে পেট্রোলিয়ামের দামের তুল্যমূল্য বিচার করে দেশের অয়েল মার্কেটিং সংস্থাগুলি পেট্রোলিয়াম পণ্যের দাম নিয়ন্ত্রণ করে থাকে। এছাড়াও বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের মূল্য দাম বৃদ্ধি কিংবা কমার ক্ষেত্রে অনেকটাই নির্ভরশীল। তবে বর্তমান আমেরিকা-ইজরায়েল এবং ইরান যুদ্ধের প্রভাব বিশ্ববাজারে অপরিশোধিত তেলের মূল্যের উপর অনেকটাই প্রভাব ফেলবে বলেই মনে করছেন আন্তর্জাতিক মহল। আর তা হলে আগামিদিনে পেট্রল কিংবা গ্যাসের দাম আরও বাড়াতে পারে বলে আশঙ্কা।
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 06, 2026 11:16 PM IST









