advertisement

LPG Crisis: যুদ্ধের আঁচ খাদ্যগলিতে, ডেকার্স লেনে কমছে মেনু-বাড়ছে দাম! বিরাট সংকটে দোকানমালিকরা

Last Updated:

LPG Crisis: যেখানে ২৫-৩০ রকমের রান্না হতো, সেখানে এখন ১০-১২ রকমের পদেই সীমাবদ্ধ। যুদ্ধের আঁচ কলকাতার ডেকার্স লেনের জনপ্রিয় খাদ্যগলিতেও। কী হবে এবার?

ডেকার্স লেনের চেনা ছবি (ফাইল ছবি)
ডেকার্স লেনের চেনা ছবি (ফাইল ছবি)
কলকাতা: দাম বাড়ছে ডেকার্স লেনের খাবারের। বাণিজ্যিক গ্যাস অমিল, ব্লাকে গ্যাসের দাম আকাশছোঁয়া। তাই কয়লার উনুনে ফিরছে রান্নাবান্না। উনুনতে রান্নাতেই জোর দিচ্ছেন স্ট্রিট ভেন্ডাররা। মেনু কমাতে বাধ্যও হয়েছেন। যেখানে ২৫-৩০ রকমের রান্না হতো, সেখানে এখন ১০-১২ রকমের পদেই সীমাবদ্ধ। পরিবর্তিত পরিস্থিতিতে দাম বাড়তে চলেছে ডেকার্স লেনের খাবারের।
ডেকার্স লেন। মধ্য কলকাতার অফিসপাড়ার ওয়ান স্টপ ডেস্টিনেশন। জনপ্রিয় এই খাবারের গলিতে যুদ্ধের আঁচ এসে পড়েছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের জেরে রাজ্যজুড়েই চলছে LPG সঙ্কট, বাদ পড়েনি ডেকার্স লেনের দোকানগুলিও। সিলিন্ডারের সাপ্লাই স্বাভাবিক না হলে কিছুদিনের মধ্যেই ঝাঁপ পড়তে পারে জনপ্রিয় অরুণদার ‘জয় মা কালী’ থেকে চিত্তবাবুর দোকানে।
শুক্রবার একটি দোকানের রেট
advertisement
advertisement
শুক্রবার একটি দোকানের রেট
আরও পড়ুন: সর্বভারতীয় CA পরীক্ষায় দ্বিতীয় স্থান, মেদিনীপুরের মেয়ে খুশি শিকারিয়ার সাফল্যে খুশির হাওয়া বাংলাজুড়ে
প্রতিদিনই ডেকার্স লেনে খাবারের দোকানে ভিড় করেন হাজার হাজার অফিসযাত্রী। খাবারের দোকান সারি সারি। বিক্রি এতই বেশি যে, কারও প্রতিদিন ৩ টে করে সিলিন্ডার লাগে। কারও ২টো। কিন্তু এখন অনেক দোকানদারই পাচ্ছেন না সিলিন্ডার। দিনে একবার খাবার বানাচ্ছেন কেউ কেউ। কাটছাঁট করা হয়েছে আইটেমেও। এক খাবার বিক্রেতা বলছেন, ৩ হাজার টাকা দিয়েও মিলছে না সিলিন্ডার। সেই কারণে অর্ধেকের বেশি আইটেম বানাতেই পারেননি অর্ধেক দোকানদার। অনেক জায়গায় দেখা যাচ্ছে, মাখা অবস্থায় পড়ে রয়েছে ময়দা, মাঝপথেই শেষ হয়েছে গ্যাস।
advertisement
আরও পড়ুন: ৯০ বছর বয়স, নিজেই করেন সব কাজ! বলিউডের জনপ্রিয় ‘মা’-এর ফিটনেস রুটিন শুনলে চমকে যাবেন
সিলিন্ডার সঙ্কট দেখা দিয়েছে সব জায়গাতেই। কাল থেকে ঝাঁপ বন্ধের পথে ডেকার্স লেনের একাধিক দোকানও। জেলার হোটেলগুলোতেও একই ছবি। LPG সিলিন্ডার আকালের জেরে একদিকে যেমন আমজনতা নাজেহাল, তেমনই ছোট-বড় সব হোটেলে পড়েছে এর ব্য়াপক প্রভাব পড়েছে। বড়-ছোট-মেজো সব রেস্তোরাঁর মালিকরাই বড় সমস্যায় পড়েছেন।
advertisement
বিশ্বজিৎ সাহা
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
LPG Crisis: যুদ্ধের আঁচ খাদ্যগলিতে, ডেকার্স লেনে কমছে মেনু-বাড়ছে দাম! বিরাট সংকটে দোকানমালিকরা
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement