advertisement

ছত্রধর মাহাতোর যাবজ্জীবন কারাদণ্ডের সাজা কমাল হাইকোর্ট

Last Updated:

২০০৯ সালের ২৫ সেপ্টেম্বর গ্রেফতার করা হয়েছিল এই ৪ জনকে৷ তাঁদের সাজা শেষ হওয়ার পথে৷ আগামী ২৫ সেপ্টেম্বর ৪ জনের জেলমুক্তি হবে৷

#কলকাতা: কাঁটাপাহাড়ি বিস্ফোরণ মামলায় যাবজ্জীবন সাজা খারিজ হয়ে গেল পুলিশি সন্ত্রাস বিরোধী জনসাধারণের কমিটির নেতা ছত্রধর মাহাতোর৷ ছত্রধর ছাড়াও যাবজ্জীবন সাজা খারিজ হয়ে গিয়েছে সাগুন মুর্মূ, শম্ভু সোরেন ও সুখশান্তি বাস্কের৷ এই ৪ জনের সাজা কমিয়ে ১০ বছর হল সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট৷
২০০৯ সালের ২৫ সেপ্টেম্বর গ্রেফতার করা হয়েছিল এই ৪ জনকে৷ তাঁদের সাজা শেষ হওয়ার পথে৷ আগামী ২৫ সেপ্টেম্বর ৪ জনের জেলমুক্তি হবে৷ এ ছাড়া বেকসুর খালাস করা হয়েছে রাজা সরখেল, প্রসূন চট্টোপাধ্যায়কে৷ বর্তমানে ইউএপিএ ধারায় প্রেসিডেন্সি সংশোধনাগারে বন্দি রয়েছেন ছত্রধর৷
২০০৮সালের ২ নভেম্বর শালবনির জামবেদিয়ায় জিন্দল কারখানার শিল্যান্যাস সেরে মেদিনীপুরে ফেরার পথে ভাদুতলায় ৬০ নম্বর জাতীয় সড়কে মাওবাদীদের মাইন বিস্ফোরণের মুখে পড়েন তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য৷ সেই সময় সংবাদের শিরোনামে উঠে আসে ছত্রধর মাহাতোর নাম। ২০০৯-এর সেপ্টেম্বরে গ্রেফতার করা হয় ছত্রধর মাহাতোকে।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
ছত্রধর মাহাতোর যাবজ্জীবন কারাদণ্ডের সাজা কমাল হাইকোর্ট
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement