advertisement

KK at Nazrul Mancha: ঘাম মুছলেন, মুখে লেগে হাসি! নজরুল মঞ্চে অনুষ্ঠান শেষে তখনও স্বাভাবিক কেকে

Last Updated:

কেকে-র মৃত্যুর পর থেকেই বার বার শোনা যাচ্ছে, অনুষ্ঠান চলাকালীনই অসুস্থ বোধ করেন তিনি৷

নজরুল মঞ্চে অনুষ্ঠান শেষে কেকে৷
নজরুল মঞ্চে অনুষ্ঠান শেষে কেকে৷
#কলকাতা: নজরুল মঞ্চের অনুষ্ঠান তখন শেষ৷ মঞ্চে রাখা তোয়ালে তুলে নিয়ে ঘাম মুছলেন তিনি৷ তখনও সবসময়ের মতো মুখে লেগে হাল্কা হাসি৷ শরীরে যে কোনও অস্বস্তি, অসুস্থতা আছে, দেখে বোঝার উপায় নেই৷ অনুষ্ঠানের সঙ্গে যুক্ত একজনের সঙ্গে কথা বলেই হাতে তুলে নিলেন জলের বোতল৷
মঙ্গলবার নজরুল মঞ্চে কেকে-র শেষ অনুষ্ঠানের বেশ কিছু ভিডিও ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে৷ সেরকমই একটি ভিডিও-তে দেখা গিেয়ছে অনুষ্ঠান শেষ হওয়ার পর কেকে-র ঘাম মোছা এবং জল খাওয়ার এই মুহূর্ত৷ যে ভিডিও-তে কোনওভাবেই কেকে-র মধ্যে কোনও অস্বাভাবিকতা ধরা পড়েনি৷
advertisement
advertisement
কেকে-র মৃত্যুর পর থেকেই বার বার শোনা যাচ্ছে, অনুষ্ঠান চলাকালীনই অসুস্থ বোধ করেন তিনি৷ এর পর ধর্মতলার হোটেলে পৌঁছে আরও অসুস্থ হয়ে পড়েন তিনি৷ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন৷
কেকে-র মৃত্যুর পর এমন অভিযোগও শোনা গিয়েছে, মঙ্গলবার নজরুল মঞ্চে মাত্রাতিরিক্ত ভিড় হওয়াতেই দমবন্ধকর পরিস্থিতি তৈরি হয়েছিল৷ ইতিমধ্যেই কেকে-র মৃত্যুর ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে৷ তদন্ত শুরু করেছে নিউ মার্কেট থানার পুলিশ৷ কেকে-র মৃত্যুর প্রকৃত কারণ খতিয়ে দেখতে এ দিন তাঁর দেহের ময়নাতদন্তও করা হবে৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
KK at Nazrul Mancha: ঘাম মুছলেন, মুখে লেগে হাসি! নজরুল মঞ্চে অনুষ্ঠান শেষে তখনও স্বাভাবিক কেকে
Next Article
advertisement
Mamata Banerjee: ‘অভিষেকের মা এসে বলল ‘দিদি, দিদি! ৫০০ টাকা দেবে...’ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরুর 'আইডিয়া' জানালেন মমতা! ভোট প্রচারে মুগ্ধ মহিলারা
‘অভিষেকের মা এসে বলল ‘দিদি, দিদি! ৫০০ টাকা দেবে...’ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরুর 'আইডিয়া' জানালেন মমতা!
  • বুধবার তিন জায়গা থেকে নির্বাচনী প্রচার করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

  • তৃণমূল নেত্রী জানালেন কীভাবে লক্ষ্মীর ভান্ডার চালু করার কথা তাঁর মাথায

  • বিজেপিকে ফের এসআইআর নিয়ে তোপ দাগলেন মমতা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement