advertisement

Singer KK death: অনুষ্ঠান চলাকালীনই ঘামছিলেন, কলকাতার কনসার্টে শেষ গান কী ছিল তাঁর ? দেখুন ভিডিও

Last Updated:

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৩ বছর ৷ কেকে-র মৃত্যুতে শোকস্তব্ধ সঙ্গীত জগত ৷

কৃষ্ণকুমার কুন্নাথ
কৃষ্ণকুমার কুন্নাথ
কলকাতা: প্রয়াত বিখ্যাত গায়ক কৃষ্ণকুমার কুন্নাথ ৷ কলকাতায় অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন KK ৷ নজরুল মঞ্চে অনুষ্ঠানের শেষে অসুস্থ বোধ করেন তিনি ৷ সঙ্গে সঙ্গেই তাঁকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা ৷  মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৩ বছর ৷ কেকে-র মৃত্যুতে শোকস্তব্ধ সঙ্গীত জগত ৷ জনপ্রিয় গায়কের মৃত্যুতে ট্যুইটারে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও (Singer KK Death) ৷
advertisement
advertisement
হিন্দিতে ৫০০, অন্যান্য ভাষায় ২০০-র বেশি গান গেয়েছেন কেকে ৷ হিন্দি, তামিল, কন্নড়-সহ একাধিক ভাষায় গান গেয়েছেন কেকে ৷ বাংলাতেও একাধিক গান গেয়েছেন কেকে ৷ ‘হম দিল দে চুকে সনম’ সিনেমায় প্রথম বলিউড প্লে ব্যাকের সুযোগ পান কৃষ্ণকুমার কুন্নাথ ৷
নজরুল মঞ্চে মঙ্গলবার রাতে অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত কেকে ছিলেন অত্যন্ত চনমনে। দাপিয়ে বেড়িয়েছেন মঞ্চের এ পাশ থেকে ও পাশ। কিন্তু একই সঙ্গে তাঁকে অনেক ঘামতেও দেখা গিয়েছে ৷ তাহলে কী শো চলাকালীনই অসুস্থ বোধ করছিলেন তিনি ? এই সব অনেক প্রশ্নই এখন সামনে আসছে ৷ লাইভ শো-তে তাঁর শেষ গান ছিল, ‘‘ পল... ইয়াদ আয়েঙ্গে ইয়ে পল...’’ ৷ অসুস্থ বোধ করায় একবালপুরের কাছে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় কেকে-কে ৷ সেখানেই তাঁকে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Singer KK death: অনুষ্ঠান চলাকালীনই ঘামছিলেন, কলকাতার কনসার্টে শেষ গান কী ছিল তাঁর ? দেখুন ভিডিও
Next Article
advertisement
Mamata Banerjee: ‘অভিষেকের মা এসে বলল ‘দিদি, দিদি! ৫০০ টাকা দেবে...’ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরুর 'আইডিয়া' জানালেন মমতা! ভোট প্রচারে মুগ্ধ মহিলারা
‘অভিষেকের মা এসে বলল ‘দিদি, দিদি! ৫০০ টাকা দেবে...’ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরুর 'আইডিয়া' জানালেন মমতা!
  • বুধবার তিন জায়গা থেকে নির্বাচনী প্রচার করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

  • তৃণমূল নেত্রী জানালেন কীভাবে লক্ষ্মীর ভান্ডার চালু করার কথা তাঁর মাথায

  • বিজেপিকে ফের এসআইআর নিয়ে তোপ দাগলেন মমতা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement