advertisement

Kunal Ghosh: ‘ধর্ষণে অভিযুক্ত রাজ্যের শীর্ষস্থানীয় এক ব্যক্তি’, কুণাল ঘোষের রহস্যময় ট্যুইট ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি

Last Updated:

এদিন কুণাল ঘোষ তাঁর ট্যুইটে লেখেন, ‘রাজ্যের শীর্ষস্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণ ও নির্যাতনের মারাত্মক অভিযোগ উঠেছে৷ ঘটনাস্থল দিল্লি৷’ এখানেই শেষ নয়৷ এরপরেই কুণাল জানিয়েছেন, ‘অভিযোগকারিণীর চেন্নাই, কোচি, দিল্লিতে যাতায়াত আছে৷’

কলকাতা: তৃণমূল নেতা কুণাল ঘোষের রহস্যময় ট্যুইট ঘিরে রীতিমতো আলোড়ন পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়৷ নিজের পোস্টে এক ভয়াবহ অভিযোগ এনেছেন তিনি৷ ট্যুইটে কুণাল দাবি করেছেন, রাজ্যের এক শীর্ষস্থানীয় ব্যক্তির বিরুদ্ধে নাকি এক মহিলাকে ধর্ষণ এবং নির্যাতন করার অভিযোগ উঠেছে৷ আর গোটা ঘটনাটাই নাকি ঘটেছে দিল্লিতে৷ কে এই ব্যক্তি, কী ঘটনা, সে বিষয়ে অবশ্য কোনও মন্তব্য করেননি তৃণমূল নেতা৷
এদিন কুণাল ঘোষ তাঁর ট্যুইটে লেখেন, ‘রাজ্যের শীর্ষস্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণ ও নির্যাতনের মারাত্মক অভিযোগ উঠেছে৷ ঘটনাস্থল দিল্লি৷’ এখানেই শেষ নয়৷ এরপরেই কুণাল জানিয়েছেন, ‘অভিযোগকারিণীর চেন্নাই, কোচি, দিল্লিতে যাতায়াত আছে৷’
আরও পড়ুন: পুজোর মুখে নিম্নচাপ? যা ঘোরার এখনই ঘুরে নিন, নবমী থেকেই ভোল পাল্টাবে আবহাওয়া
ট্যুইটে কুণাল লিখেছেন, ‘অভিযুক্ত সাংবিধানিক রক্ষাকবচে আছেন৷ নগরপাল অভিযোগের চিঠিসহ ফাইল নবান্ন সচিবালয়ে পাঠিয়েছেন৷’
advertisement
advertisement
আরও পড়ুন: কোন মেট্রো স্টেশনে নামলে কী পুজো দেখবেন? লাইফলাইন ধরে করে নিন পুজোর প্ল্যান
কুণাল ঘোষের ট্যুইটের সব শেষে লেখা, ‘আপাতত এইটুকু৷’ অর্থাৎ, এ বিষয়ে আর কোনও তথ্যই দেননি তৃণমূল নেতা৷ গোটা বিষয়টি ঘিরেই সেই কারণে তৈরি হয়েছে রহস্য৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kunal Ghosh: ‘ধর্ষণে অভিযুক্ত রাজ্যের শীর্ষস্থানীয় এক ব্যক্তি’, কুণাল ঘোষের রহস্যময় ট্যুইট ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি
Next Article
advertisement
Sara Sengupta on Rahul Arunoday Banerjee: মনের খেয়াল রাখা জরুরি, থেরাপি লজ্জার নয়! যীশু-নীলাঞ্জনার মেয়ে সারা সেনগুপ্তকে শিখিয়েছিলেন রাহুলই
মনের খেয়াল রাখা জরুরি, থেরাপি লজ্জার নয়! যীশু-নীলাঞ্জনার মেয়ে সারা সেনগুপ্তকে শিখিয়েছিলেন রাহুলই
  • রাহুলও ছিলেন নীলাঞ্জনার বন্ধু এবং ভাইয়ের মতো, তাঁর মেয়েদের খুব কাছের মানুষ

  • মানসিক সমস্যা হলে তার খেয়াল রাখা উচিত, সারাকে শিখিয়েছিলেন রাহুল

  • শোকবার্তায় সারা উল্লেখ করলেন সেই কথা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement