advertisement

Kunal Ghosh on Buddhadeb Bhattacharya: 'বুদ্ধদেব ভটাচার্যকে যাঁরা মহাপুরুষ সাজাচ্ছেন...,' কুণালের বিতর্কিত মন্তব্যে নিন্দার ঝড়

Last Updated:
বুদ্ধদেব ভট্টাচার্যকে নিয়ে বিতর্কিত মন্তব্য কুণাল ঘোষের৷
বুদ্ধদেব ভট্টাচার্যকে নিয়ে বিতর্কিত মন্তব্য কুণাল ঘোষের৷
কলকাতা: দলমত নির্বিশেষে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখতে হাসপাতালে দেখতে যাচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব৷ তার মধ্যেই প্রাক্তন মুখ্যমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ৷ তৃণমূল মুখপাত্র এই মন্তব্য করলেও বুদ্ধদেব ভট্টাচার্যকে নিয়ে উল্টো সুরই শোনা গিয়েছে মদন মিত্র, শতাব্দী রায়ের মতো তৃণমূল বিধায়ক, সাংসদদের গলায়৷
অসুস্থ হয়ে শনিবার হাসপাতালে ভর্তি হন বুদ্ধদেব ভট্টাচার্য৷ এর পর একে একে তাঁকে দেখতে যান রাজ্যপাল সি ভি আনন্দ বোস, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি সহ বিভিন্ন দলের নেতারা৷ বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু সহ সিপিএম নেতারাও প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দেখতে হাসপাতালে যান৷
advertisement
advertisement
বুদ্ধবাবুর দ্রুত আরোগ্য কামনা করে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার সহ বিজেপি নেতারাো প্রাক্তন মুখ্যমন্ত্রীকে সৎ রাজনীতিবিদ বলে উল্লেখ করেন৷ মূলত এই বিষয়টিকেই কটাক্ষ করে কুণাল ঘোষ বলেন, তিনি অসুস্থ, তাঁর দ্রুত আরোগ্য আমি কামনা করি৷ কিন্তু আরোগ্য কামনা করতে গিয়ে যাঁরা আদি বুদ্ধবাবুকে মহাপুুরুষ সাজাচ্ছেন, তাঁদের সঙ্গে আমি একমত নই৷ কারণ বুদ্ধবাবুর জমানায় সিপিএম অনেক খারাপ কাজ করেছে৷ বুদ্ধদেব ভট্টাচার্যের ঔদ্ধত্যে এবং ভুল সিদ্ধান্তে বহু ক্ষতি হয়েছে৷
advertisement
কুণাল অবশ্য একই সঙ্গে দাবি করেছেন, হাসপাতালে না গেলেও বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থা ও চিকিৎসা সংক্রান্ত খবর প্রতি মুহূর্তে রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
তবে কুণালের এই মন্তব্যে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন বিরোধীরা৷ বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ‘কুণাল ঘোষের শিক্ষা, রুচি নিয়েআমি কিছু বলব না, সেটা ব্যক্তিগত আক্রমণ হয়ে যাবে৷ ওনার যা শিক্ষা, রুচি তার পরিচয় দিয়েছেন৷ বুদ্ধবাবুর নীতি, রাজনীিতর সঙ্গে আমাদের আদর্শগত পার্থক্য রয়েছে৷ কিন্তু উনি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, বহুদিন রাজনৈতিক ক্ষেত্রে কাজ করেছেন৷ সবথেকে বড় কথা, ওনার দিকে তো কেউ আঙুল তুলে কেউ চোর বলতে পারবে না৷’
advertisement
সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, ‘যদি পিপিলিকা মনে করে সে পাখি, তাহলে তার ব্যাপার৷ কোন গুণের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে দলের নেতা বানিয়েছেন সেটা মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞেস করুন৷ কিন্তু কিছু অসভ্য লোক নিয়েই যে তৃণমূল কংগ্রেস তৈরি, আবার প্রমাণিত হল৷’ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীও কুণাল ঘোষকে কড়া আক্রমণ করে বলেন, ‘এখনই এই ধরনের মুখপাত্রকে ঘাড়ধাক্কা দিয়ে বের করে দেওয়া উচিত৷’
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kunal Ghosh on Buddhadeb Bhattacharya: 'বুদ্ধদেব ভটাচার্যকে যাঁরা মহাপুরুষ সাজাচ্ছেন...,' কুণালের বিতর্কিত মন্তব্যে নিন্দার ঝড়
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement