advertisement

Narendra Modi: 'একসঙ্গে কাজ করব', পশ্চিম এশিয়া ও হরমুজ প্রণালীতে শান্তি ফেরাতে সংযুক্ত আরব আমিরশাহির প্রেসিডেন্টের সঙ্গে কথা মোদির

Last Updated:

Narendra Modi: ফের একবার শান্তির লক্ষ্যে একসঙ্গে কাজ করার বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফোনালাপে পশ্চিম এশিয়া ও হরমুজ প্রণালী নিয়ে প্রধানমন্ত্রী মোদি ও সংযুক্ত আরব আমিরশাহির প্রেসিডেন্টের আলোচনা হয়। দুই নেতাই পশ্চিম এশিয়ায় ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন, ও ওই অঞ্চলে দ্রুত শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে একযোগে কাজ করতে সম্মত হন।

Rapid Read
Prime Minister Narendra Modi with the President of the United Arab Emirates, Sheikh Mohamed bin Zayed Al Nahyan. Photo: PMO/ANI Video Grab
Prime Minister Narendra Modi with the President of the United Arab Emirates, Sheikh Mohamed bin Zayed Al Nahyan. Photo: PMO/ANI Video Grab
নয়া দিল্লি: পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি ও হরমুজ প্রণালী প্রসঙ্গে আরব আমিরশাহির প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ মোদি। হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ ও স্বাভাবিক নৌ-যান চলাচলের ক্ষেত্রে প্রয়োজনীয় সবরকম পদক্ষেপ করতে সম্মত দুই নেতাই।
ফোনালাপে প্রধানমন্ত্রী সংযুক্ত আরব আমিরশাহির বিভিন্ন জায়গায় ইরানের হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। পশ্চিম এশিয়ায় শান্তি, সার্বিক নিরাপত্তা ও স্থিথিশীলতা ফিরিয়ে আনার জন্য ভারত ও সংযুক্ত আরব আমিরশাহি যৌথ ভাবে কাজ করতে সম্মত হয়েছে। সমাজমাধ্যমে প্রধানমন্ত্রী লিখেছেন, ” আরব আমিরশাহির প্রেসিডেন্টের সঙ্গে কথা হয়েছে, তাঁকে ইদের আগাম শুভেচ্ছা জানিয়েছি। আমরা পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেছি। এই অঞ্চলে দ্রুত শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা পুনরুদ্ধারের জন্য আমরা এক সঙ্গে কাজ চালিয়ে যাব। নিরীহ মানুষের প্রাণহানি এবং বেসামরিক কাঠামো ধ্বংস হয়েছে। এই হামলার তীব্র নিন্দা জানাই।” প্রসঙ্গত, যুদ্ধ পরিস্থিতিতে এই নিয়ে দ্বিতীয়বার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও আরব আমিরশাহির প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের কথা হল।
advertisement
advertisement
advertisement
যুদ্ধপরিস্থিতিতে ইরান, ইজরায়েল, কুয়েত, ওমান-সহ বিভিন্ন দেশের নেতৃত্বের সঙ্গে ইতিমধ্যেই কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী। আবারও কথা বললেন সংযুক্ত আরব আমিরশাহির প্রেসিডেন্টের সঙ্গে।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Narendra Modi: 'একসঙ্গে কাজ করব', পশ্চিম এশিয়া ও হরমুজ প্রণালীতে শান্তি ফেরাতে সংযুক্ত আরব আমিরশাহির প্রেসিডেন্টের সঙ্গে কথা মোদির
Next Article
advertisement
West Bengal Weather Update: বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, বর্ষণ উত্তরেও, শুক্র ও শনিবার কালবৈশাখীর সম্ভাবনা রাজ্যে!
বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, বর্ষণ উত্তরেও, শুক্র ও শনিবার কালবৈশাখীর সম্ভাবনা রাজ্যে!
  • বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে

  • বর্ষণ উত্তরেও

  • শুক্র ও শনিবার কালবৈশাখীর সম্ভাবনা রাজ্যে !

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement