advertisement

সন্ধেতে ১২০-১৩০ কিমি বেগে কলকাতায় আছড়ে পড়বে ভয়ঙ্কর আমফান !

Last Updated:

যত সময় এগোচ্ছে ততই ভয়ঙ্কর হয়ে উঠছে আমফান ৷ ইতিমধ্যেই আমফান তাঁর শক্তি প্রদর্শন শুরু করেছে বাংলায় ৷

#কলকাতা: যত সময় এগোচ্ছে ততই ভয়ঙ্কর হয়ে উঠছে আমফান ৷ ইতিমধ্যেই আমফান তাঁর শক্তি প্রদর্শন শুরু করেছে বাংলায় ৷ দুপুর গড়াতেই বেড়ে চলেছে আমফানের তাণ্ডব ৷ মারাত্মক জোরে হাওয়া, বৃষ্টিতে নাজেহাল কলকাতা শহর ৷ ইতিমধ্যেই শহরের বহু রাস্তায় গাছপালা ভেঙে পড়ার খবর রয়েছে ৷ তুফান হাওয়ায় তটস্থ ঘরবন্দি মানুষেরা ৷ বিকেল ৫টাতেই অন্ধকার নেমে এসেছে কলকাতার আকাশে৷
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সন্ধে নাগাদ আমফানের তেজ আরও বাড়তে চলেছে ৷ সন্ধে নাগাদই কলকাতা শহরে আছড়ে পড়বে ভয়ঙ্কর আমফান ৷
পূর্বাভাস অনুযায়ী, বুধবার সন্ধে নামতেই শহর কলকাতায় ঝড়ের বেগ থাকবে ১২০ থেকে ১৩০ কিমি প্রতিঘণ্টায় ৷
advertisement
আবহাওয়াবিদরা জানাচ্ছেন, ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে এই ঘূর্ণিঝড়ের । আশঙ্কায় গৃহবন্দি হয়ে সেই প্রহর গুণছে শহরবাসী । সাইক্লোনের চোখ স্থলভাগে আছড়ে পড়ার পরেই এর আসল ভয়াবহতা টের পাওয়া যাবে । এই চোখের বিস্তার ৪০ কিলোমিটার । পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগণায় সবচেয়ে বেশি গতিতে আছড়ে পড়বে আমফান । ঘণ্টায় এর গতিবেগ থাকতে পারে ১৬০ কিমি ।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
সন্ধেতে ১২০-১৩০ কিমি বেগে কলকাতায় আছড়ে পড়বে ভয়ঙ্কর আমফান !
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement