advertisement

মোবাইল চোর ধরলেন কুণাল ঘোষ !

Last Updated:

বাগুইআটি ট্র্যাফিক গার্ডের কুণাল, সুব্রত এবং জাফরের জন্য অভিনন্দন জানিয়েছে বিধাননগর পুলিশ কমিশনারেট।

আবীর ঘোষাল, কলকাতা: গতকাল, মঙ্গলবার সকাল সাড়ে ১০টা নাগাদ, চিনারপার্কে, বাস থেকে নেমে এক মহিলা যাত্রী অভিযোগ করেন যে, তাঁর মোবাইল ফোন বাসে চুরি হয়ে গিয়েছে । তৎক্ষণাৎ চিনারপার্কে ডিউটিতে থাকা বাগুইআটি ট্র্যাফিক গার্ডের অবর পরিদর্শক কুণাল ঘোষ এবং কনস্টেবল সুব্রত আইচ বাইকে করে গিয়ে বাসটি আটকান। তাঁরা বাসে উঠে জিজ্ঞাসাবাদ শুরু করেন এবং সন্দেহবশে একজনের তল্লাশি করলে তার কাছ থেকে তিনটি মোবাইল ফোন উদ্ধার করেন। তার মধ্যে ছিল ওই মহিলার ফোনও। ফোনটি তাঁকে ফেরত দিয়ে, ব্যক্তি এবং উদ্ধারকৃত বাকি মোবাইলগুলি বাগুইআটি থানায় পাঠিয়ে দেওয়া হয়।
একটি পৃথক ঘটনায়, বাগুইআটি ট্রাফিক গার্ডের CVF আবু জাফর এবং অবর পরিদর্শক কুণাল ঘোষ স্পন্দন হাসপাতালের কাছে নাইট রাউন্ড ডিউটির সময়ে, বাইক-সহ এক ব্যক্তির সন্দেহজনক কার্যকলাপ লক্ষ্য করেন ৷ তাঁরা তাকে আটক করে গাড়ির কাগজপত্র দেখতে চান।জিজ্ঞাসাবাদের মুখে ভেঙে পড়ে ওই ব্যক্তি স্বীকার করেন যে বাইকটি তার চুরি করা। তাকে এবং চোরাই বাইকটিকেও বাগুইআটি থানায় পাঠিয়ে দেওয়া হয়।
advertisement
advertisement
কুণাল ঘোষ কুণাল ঘোষ
বাগুইআটি ট্র্যাফিক গার্ডের কুণাল, সুব্রত এবং জাফরের জন্য অভিনন্দন জানিয়েছে বিধাননগর পুলিশ কমিশনারেট।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
মোবাইল চোর ধরলেন কুণাল ঘোষ !
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement