advertisement

এসআইআর হওয়ার আগেই এবার নজরে পরিযায়ী শ্রমিকরা, বিশেষ পরিকল্পনা সিইও দফতরের

Last Updated:

রাজ্যে স্পেশাল ইনটেনসিভ রিভিভিশন কার্যকরী হওয়ার পরেও প্রয়োজনে কিউআর কোড ব্যবহার করে তাদের নাম তালিকায় তোলা হবে বলেই কমিশন সূত্রে খবর।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
কলকাতা: পরিযায়ী শ্রমিকদের জন্য বিশেষ পরিকল্পনা সিইও দফতরের। কোনও পরিযায়ী শ্রমিকের ভোটার তালিকা থেকে নাম যাতে বাদ না যায়, তার জন্য বিশেষ নির্দেশ দেওয়া হল জেলাশাসকদের।
বিভিন্ন জেলায় জেলায় কত পরিযায়ী শ্রমিক আছে তার তালিকা তৈরি করতে বলল সিইও দফতর। বুথ ধরে ধরে জেলাশাসকদের থেকে তথ্য চাওয়া হয়। অন্য রাজ্যে ভোটার তালিকায় নাম থাকলেও সেখানে নাম বাদ দিয়ে যদি এ রাজ্যে নাম তুলতে চায় তাহলে তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে বলে জেলা শাসকদের নির্দেশ মুখ্য নির্বাচনী আধিকারিকের।
advertisement
আরও পড়ুন: ৭৫ তম জন্মদিনেই সবচেয়ে বড় চমক দিলেন নরেন্দ্র মোদি! বিহার-বাংলা জয়ে লক্ষ্য মহিলা ভোট? রিটার্ন গিফটেই স্পষ্ট
রাজ্যে ২২ লক্ষ এর ও বেশি পরিযায়ী শ্রমিকরা যাতে কেউ তালিকা থেকে বঞ্চিত না হন, তার জন্যই এই বিশেষ উদ্যোগ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের। স্পেশাল ইনটেনসিভ রিভিভিশন কার্যকরী হওয়ার পরেও প্রয়োজনে কিউআর কোড ব্যবহার করে তাদের নাম তালিকায় তোলা হবে বলেই কমিশন সূত্রে খবর। ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া শুরু করতে চায় নির্বাচন কমিশন । জানা যাচ্ছে, পুজোর আগেই এই প্রক্রিয়া শুরু হতে পারে। সেই সম্ভাবনা ধরেই এগিয়ে যাচ্ছে রাজ্য বিজেপি । সেই মতো দলের কর্মীদেরও প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে গেরুয়া শিবিরের তরফে। সূত্রের খবর, বিজেপির তরফে এখনও পর্যন্ত ৪৫ হাজার বিএলআই তৈরি করা হয়েছে। তাঁদেরকে কী করতে হবে তা নিয়েও নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি দলের অ্যাপে প্রতিদিন কী কাজ হল তা নিয়ে তথ্য পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে বিএলআইদের।  বিজেপির তরফে আরও বুথ লেবেল এজেন্ট বা বিএলএ তৈরি করার চেষ্টা চালানো হচ্ছে। এর পাশাপাশি বিএলও-দের সংখ্যাও বাড়াতে চাইছে গেরুয়া শিবির। জানা যাচ্ছে, বিজেপির টার্গেট ৭০ হাজারের মতো বিএলও বা বুথ লেবেল অফিসার তারা তৈরি করতে পারবে। আর এরাই হবে ২৬-এর নির্বাচনের আগে বিজেপির প্রতিটি বুথের সেরা সৈনিক।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
এসআইআর হওয়ার আগেই এবার নজরে পরিযায়ী শ্রমিকরা, বিশেষ পরিকল্পনা সিইও দফতরের
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement