advertisement

Kolkata: প্রিন্স আনোয়ার শাহ রোডে ক্যাফের আড়ালে অবৈধ কারবারের অভিযোগ, নিরাপত্তারক্ষীকে রাস্তায় ফেলে মারধর

Last Updated:

নিরাপত্তারক্ষীকে রাস্তায় ফেলে মারধর, প্রিন্স আনোয়ার শাহ রোডে উত্তেজনা। ক্যাফেতে অবৈধভাবে হুক্কা পার্লার! বাড়ির মালিক প্রতিবাদ করায় চড়াও, মালিককে না পেয়ে নিরাপত্তারক্ষীকে মার

Crime News
Crime News
কলকাতা: নিরাপত্তারক্ষীকে রাস্তায় ফেলে মারধর, প্রিন্স আনোয়ার শাহ রোডে উত্তেজনা। ক্যাফেতে অবৈধভাবে হুক্কা পার্লার! বাড়ির মালিক প্রতিবাদ করায় চড়াও, মালিককে না পেয়ে নিরাপত্তারক্ষীকে মার! পালটা বাড়িওয়ালার বিরুদ্ধে সরব ক্যাফে মালিক। চুক্তির বাইরে টাকা দাবি করার অভিযোগ। না দিলে মিথ্যা মামলার হুঁশিয়ারির অভিযোগ! থানায় অভিযোগ দায়ের দু’পক্ষের।
প্রিন্স আনোয়ার শাহ রোডে ক্যাফের আড়ালে অবৈধ কারবারের অভিযোগ বাড়িওয়ালার। ১৮৮/১৪ এ প্রিন্স আনোয়ার শাহ রোডের ক্যাফে লাগোয়া বাড়িতে ঢুকে স্থানীয় যুবকদের বিরুদ্ধে বাড়ির নিরাপত্তারক্ষীকে মারধরের অভিযোগ। রবিবার রাতে দু’তরফেই লেক থানায় অভিযোগ দায়ের হয়। ক্যাফে মালিকের পাল্টা অভিযোগ, চুক্তি বহির্ভূতভাবে টাকার দাবি করছিলেন বাড়িওয়ালা, দিতে রাজি না হওয়ায় বিভিন্ন মিথ্যে অভিযোগ তুলে সমস্যা সৃষ্টি করতে থাকেন তাঁরা। এমনকি ক্যাফের সিসি ক্যামেরা নষ্ট করা হয় বলে অভিযোগ।
advertisement
ক্যাফের যে মহিলাকর্মীর উপর বাড়ির মালিক এবং বৃদ্ধ দারোয়ান চড়াও হয়েছিল বলে অভিযোগ উঠেছিল, তাঁর অভিযোগ, তাঁকে অশ্লীল ভাষায় গালিগালাজ করা হয়। থানায় লিখিত অভিযোগ পত্রে তাঁকে শারীরিক হেনস্থা করা হয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata: প্রিন্স আনোয়ার শাহ রোডে ক্যাফের আড়ালে অবৈধ কারবারের অভিযোগ, নিরাপত্তারক্ষীকে রাস্তায় ফেলে মারধর
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement