advertisement

কলকাতায় অমিত শাহের সভার অনুমতি দিল পুলিশ

Last Updated:

১১ অগাস্ট বিজেপি যুবমোর্চার সভা উপলক্ষে ফের রাজ্যে আসবেন বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।

#কলকাতা: কলকাতায় ১১ অগাস্ট বিজেপির সভার অনুমতি দিল পুলিশ ৷ মেয়ো রোডে বিজেপির যুব মোর্চার উদ্যোগে ওই দিনের সভায় উপস্থিত থাকার কথা বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহের ৷ সোমবার এই প্রথমে এই সভার অনুমতি বাতিল করে দিয়েছিল কলকাতা পুলিশ ৷ সেই নিয়ে জলঘোলা হয় জাতীয় রাজনীতিতে ৷ অবশেষে মিলল অনুমতি ৷
উল্লেখ্য, সভার অনুমতি বাতিল নিয়েই এদিন সকালে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে চ্যালেঞ্জ করে বলেন, ‘আমি কলকাতা যাবই ৷ সভা করার অনুমতি না পেলেও যাব ৷ পারলে আমাকে গ্রেফতার করুক ৷’ পরে বুধবার বিকেলে পুলিশ প্রশাসনের তরফ থেকে সবুজ সংকেত পায় বিজেপি ৷
আরও পড়ুন 
advertisement
advertisement
কলকাতার ৫টি জায়গায় সভা করার প্রস্তাব নিয়ে মঙ্গলবার লালবাজারে যায় বিজেপি প্রতিনিধি দল। ভিক্টোরিয়া হাউস, রানি রাসমণি, মেয়ো রোড, ডোরিনা ক্রসিং বা শ্যামবাজার, যে কোনও একটি জায়গায় সভার অনুমতি চায় বিজেপি। যুবমোর্চার সভার জন্য ভিক্টোরিয়া হাউস বিজেপির প্রথম পছন্দ ছিল। তবে ভিক্টোরিয়া হাউসে যে সভার অনুমতি পাওয়া যাবে না, তা প্রায় ধরেই নিয়েছিলেন দিলীপ ঘোষরা।
advertisement
আরও পড়ুন 
এই মুহূর্তে যুবমোর্চার সভা নিয়ে সরকারের সঙ্গে সংঘাতে জড়াতে নারাজ বিজেপি শীর্ষ নেতৃত্ব। সেক্ষেত্রে বাকি ৪টে জায়গার মধ্যে যে কোনও একটিতে অমিত শাহের সভা করার পরিকল্পনা ছিল গেরুয়া শিবিরের। ভিক্টোরিয়া হাউসের অনুমতি না মিললেও অবশেষে মেয়ো রোডে সভা করার অনুমতি পায় বিজেপি ৷ ১১ অগাস্ট বিজেপি যুবমোর্চার সভা উপলক্ষে ফের রাজ্যে আসবেন বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
কলকাতায় অমিত শাহের সভার অনুমতি দিল পুলিশ
Next Article
advertisement
Mamata Banerjee: ‘অভিষেকের মা এসে বলল ‘দিদি, দিদি! ৫০০ টাকা দেবে...’ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরুর 'আইডিয়া' জানালেন মমতা! ভোট প্রচারে মুগ্ধ মহিলারা
‘অভিষেকের মা এসে বলল ‘দিদি, দিদি! ৫০০ টাকা দেবে...’ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরুর 'আইডিয়া' জানালেন মমতা!
  • বুধবার তিন জায়গা থেকে নির্বাচনী প্রচার করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

  • তৃণমূল নেত্রী জানালেন কীভাবে লক্ষ্মীর ভান্ডার চালু করার কথা তাঁর মাথায

  • বিজেপিকে ফের এসআইআর নিয়ে তোপ দাগলেন মমতা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement