advertisement

মেট্রোয় মর্মান্তিক মৃত্যু, মেট্রো কর্তৃপক্ষের বিরুদ্ধে জোড়া মামলা দায়ের করল কলকাতা পুলিশ

Last Updated:

গতকালের একটা দুর্ঘটনা যেন বিবস্ত্র করে দিয়েছে সুপ্রাচীন এই ঐতিহ্যের যাবতীয় গরিমাকে ৷

#কলকাতা: এ লজ্জা কোথায় ঢাকবে কলকাতার লাইফ লাইন? শহরের গর্ব মেট্রো রেল? গতকালের একটা দুর্ঘটনা যেন বিবস্ত্র করে দিয়েছে সুপ্রাচীন এই ঐতিহ্যের যাবতীয় গরিমাকে ৷
পার্ক স্ট্রিট স্টেশনে বৃদ্ধের মর্মান্তিক মৃত্যুতে বারবার উঠে আসছে মেট্রো রেল কর্তপক্ষের গাফিলতির বিষয়টি ৷ সাম্প্রতিককালে বারবার পরিষেবা নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছে কলকাতা মেট্রোকে ৷ কখনও রেক বিকল হয়ে যাওয়া, কখনও আবার এসি রেকে আগুন, কখনও স্বয়ংক্রিয় দরজা বন্ধ না হওয়ার মতো একাধিক সমস্যায় জর্জরিত মেট্রো ৷ কিন্তু এবারের ঘটনা সবকিছুকে ছাড়িয়ে গেল ৷
advertisement
গতকাল সন্ধে পৌনে সাতটা নাগাদ ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে ৷ মেট্রোতে ওঠার সময় কসবার বাসিন্দা সজল কাঞ্জিলালের (৬৬) হাত আটকে যায় মেট্রোর দরজায় ৷ কিন্তু সেই দরজা আর খোলে না ৷ ঝুলন্ত সজলবাবুকে নিয়েই ছুটতে শুরু করে ট্রেন ৷ যাঁর পরিণতি হয় শোচনীয় ৷ মারা যান সজলবাবু ৷
advertisement
ঘটনায় বারবার প্রশ্ন উঠছে মেট্রোর সুরক্ষা নিয়ে ৷ ইতিমধ্যেই এদিনর দায়িত্বে থাকা চালক ও গার্ড-কে সাসপেন্ড করা হয়েছে। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ। সূত্রের খবর, আজ মৃতের পরিবারকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ ৷
advertisement
ইতিমধ্যেই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে মৃতের পরিবার। সেই অভিযোগের ভিত্তিতেই মেট্রো রেলের বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির ৩০৪-এ এবং ৩৪ ধারায় শেক্সপিয়র সরণী থানায় জোড়া মামলা রুজু করেছে পুলিশ।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
মেট্রোয় মর্মান্তিক মৃত্যু, মেট্রো কর্তৃপক্ষের বিরুদ্ধে জোড়া মামলা দায়ের করল কলকাতা পুলিশ
Next Article
advertisement
West Bengal Weather Update: রাজ্য জুড়ে ঝড়বৃষ্টি ! আজ ইডেনে কেকেআর বনাম পঞ্জাব, কলকাতায় সন্ধ্যায় কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে?
রাজ্য জুড়ে ঝড়বৃষ্টি ! আজ ইডেনে কেকেআর বনাম পঞ্জাব, কলকাতায় সন্ধ্যায় কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে?
  • রাজ্য জুড়ে ঝড়বৃষ্টি !

  • সোমবার কালবৈশাখীর পূর্বাভাস

  • ইডেনে কি আদৌ খেলা হবে আজ?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement