advertisement

Kolkata police bans protest rallies near RG Kar hospital: শ্যামবাজার পাঁচ মাথার মোড় সহ আরজি কর চত্বরে নিষিদ্ধ মিটিং, মিছিল! নির্দেশিকা জারি পুলিশের

Last Updated:

শনিবার রাতেও মিছিল করে আরজি কর হাসপাতালে গিয়ে চিকিৎসককে ধর্ষণ, খুনের প্রতিবাদ করেন শহরের নাট্যব্যক্তিত্বরা৷

আরজি কর হাসপাতাল চত্বরে মিটিং, মিছিলে নিষেধাজ্ঞা পুলিশের৷
আরজি কর হাসপাতাল চত্বরে মিটিং, মিছিলে নিষেধাজ্ঞা পুলিশের৷
কলকাতা: তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের প্রতিবাদে প্রায় প্রতিদিনই শ্যামবাজার সহ আরজি কর হাসপাতাল চত্বরে চলছে মিটিং, মিছিল এবং জমায়েত সংগঠিত করা হচ্ছিল৷ চিকিৎসক হত্যার এই প্রতিবাদের ঝড়ের মধ্যেই আরজি কর হাসপাতাল চত্বর এবং শ্যামবাজার এলাকায় মিটিং, মিছল, জমায়েতে নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ৷ শনিবার রাতেই এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছে লালবাজার৷ আজ ১৮ অগাস্ট থেকে আগামী ২৪ অগাস্ট পর্যন্ত এই নির্দেশিকা জারি থাকবে৷
নির্দেশিকায় জানানো হয়েছে, শ্যামবাজার পাঁচ মাথার মোড় সহ আরজি কর হাসপাতাল চত্বর এবং হাসপাতাল সংলগ্ন শ্যামবাজার, বেলগাছিয়া  এলাকার বিভিন্ন রাস্তায়  আগামী ২৪ তারিখ পর্যন্ত জনের বেশি জমায়েত করতে পারবেন না৷ শান্তি বিঘ্নিত হওয়ার যুক্তি দিয়েই এই নির্দেশিকা জারি করা হয়েছে৷
ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ নম্বর ধারা অনুযায়ী এই নির্দেশিকা জারি করা হয়েছে৷ এতদিন মিটিং, মিছিল জমায়েত বন্ধ করতে ১৪৪ ধারা বলবৎ করা হত৷ কিন্তু ভারতীয় দণ্ডবিধি অবলুপ্ত হওয়ায় ভারতীয় ন্যায় সংহিতার নতুন ধারা অনুযায়ী এই নির্দেশিকা জারি করেছে কলকাতা পুলিশ৷
advertisement
advertisement
যদিও বিরোধীদের অভিযোগ, আরজি কর কাণ্ডে তৈরি হওয়া জনরোষ এবং প্রতিবাদকে দমন করতেই এই নির্দেশিকা জারি করেছে কলকাতা পুলিশ৷ পুলিশের নির্দেশিকায় জানানো হয়েছে, শ্যামবাজার পাঁচ মাথার মোড়, জে কে মিত্র রোড, বেলগাছিয়া রোড সহ আরজি কর হাসপাতাল সংলগ্ন একাধিক রাস্তায় জমায়েত, মিটিং, মিছিলে আগামী সাত দিন নিষেধাজ্ঞা জারি থাকবে৷
advertisement
শনিবার রাতেও মিছিল করে আরজি কর হাসপাতালে গিয়ে চিকিৎসককে ধর্ষণ, খুনের প্রতিবাদ করেন শহরের নাট্যব্যক্তিত্বরা৷ শুধু নাট্যকর্মীরা নন, শনিবার রাতে কলকাতা এবং শহরতলির বিভিন্ন জায়গায় আরজি কর কাণ্ডের পথে নামেন সাধারণ মানুষ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata police bans protest rallies near RG Kar hospital: শ্যামবাজার পাঁচ মাথার মোড় সহ আরজি কর চত্বরে নিষিদ্ধ মিটিং, মিছিল! নির্দেশিকা জারি পুলিশের
Next Article
advertisement
Sara Sengupta on Rahul Arunoday Banerjee: মনের খেয়াল রাখা জরুরি, থেরাপি লজ্জার নয়! যীশু-নীলাঞ্জনার মেয়ে সারা সেনগুপ্তকে শিখিয়েছিলেন রাহুলই
মনের খেয়াল রাখা জরুরি, থেরাপি লজ্জার নয়! যীশু-নীলাঞ্জনার মেয়ে সারা সেনগুপ্তকে শিখিয়েছিলেন রাহুলই
  • রাহুলও ছিলেন নীলাঞ্জনার বন্ধু এবং ভাইয়ের মতো, তাঁর মেয়েদের খুব কাছের মানুষ

  • মানসিক সমস্যা হলে তার খেয়াল রাখা উচিত, সারাকে শিখিয়েছিলেন রাহুল

  • শোকবার্তায় সারা উল্লেখ করলেন সেই কথা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement