Kolkata News: লেকটাউনে ভেঙে পড়ল গাছ,থমকে যায় যান চলাচল, দুমড়েমুচড়ে গেল রাস্তায় দাঁড়িয়ে থাকা দুটি গাড়ি
- Reported by:Anup Chakraborty
- news18 bangla
- Published by:Rukmini Mazumder
Last Updated:
কলকাতার লেকটাউন এলাকায় হঠাৎ ভেঙে পড়ে একটি বড় গাছ। এর জেরে কিছু সময়ের জন্য সম্পূর্ণ থমকে যায় যান চলাচল। রাস্তায় দাঁড়িয়ে থাকা দুটি গাড়ি দুমড়েমুচড়ে যায়। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও পুরসভা কর্মীরা।
কলকাতা: রবিবার সকালে কলকাতার লেকটাউনে গাছ ভেঙে বিপত্তি, থমকে যায় যান চলাচল। ক্ষতিগ্রস্ত দুটি গাড়ি। জানা যায়, রবিবার সকালে লেকটাউন মিলন সংঘ ক্লাবের কাছে ভেঙে পড়ে একটি কৃষ্ণচূড়া গাছ। ক্ষতিগ্রস্ত হয় রাস্তায় দাঁড়িয়ে থাকা দুটি গাড়ি। ঘটনাস্থলে পৌঁছায় দমকল ও লেকটাউন থানার পুলিশ, ভেঙে পড়া গাছের অংশ সরানো শুরু হয়।
গতবছর জানুয়ারি মাসে প্রায় একইরকম ঘটনা ঘটেছিল দক্ষিণ কলকাতার হাজরা রোডে। পর পর উপড়ে পড়ে গাছ! প্রত্যক্ষদর্শীদের দাবি, রাতে আচমকাই একের পর এক গাছ ভেঙে পড়ে। রাস্তা দিয়ে সে সময় দু’টি গাড়ি যাচ্ছিল বলে খবর। আচমকা গাছ পড়ার কারণে গাড়ি দু’টি দুমড়ে মুচড়ে যায়, ভেঙে গুঁড়িয়ে যায় গাড়ির কাচও। গাড়ি দু’টিতে মোট ৫ জন যাত্রী ছিলেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে কালীঘাট থানার পুলিশ ও কলকাতা পুরসভার কর্মীরা। গাড়ি থেকে যাত্রীদের নিরাপদে বাইরে বার করে আনা হয়।
advertisement
advertisement
অন্যদিকে, রবিবার সকালে ফোর্ট উইলিয়ামের সামনে ওভারটেক-এর জেরে দুর্ঘটনা ঘটে। বাসের নীচে ঢুকে যায় স্কুটি, গুরুতর জখম ১। ধর্মতলাগামী একটি বাস ধাক্কা মারে স্কুটারে, বাসের নীচে ঢুকে যায় স্কুটারটি। আহত স্কুটারে থাকা ১ জন। জানা যায়, রেড রোডের ফোর্ট উইলিয়ামের সামনে বাটানগর-ধর্মতলা রুটের একটি বাস ধাক্কা মারে এক স্কুটি চালককে। স্কুটিতে দু’জন ছিলেন। দুর্ঘটনায় একজন গুরুতর আহত হয়েছেন। ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। বাসটিকে স্কুটি ওভারটেক করতে গিয়েই বাসের চাকার নীচে ঢুকে যায় স্কুটি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 08, 2026 1:54 PM IST











