advertisement

Kolkata Metro: আলিপুর বডিগার্ড লাইনে জমি-জট, মেট্রোকে জমি দিতে প্রস্তুত নয় রাজ্য!

Last Updated:

Kolkata Metro: কোটি টাকা দেওয়া হয়েছে নিকাশি নালা সরাতে।

মেট্রোয় জমিজট
মেট্রোয় জমিজট
কলকাতা: আলিপুর বডিগার্ড লাইনে মেট্রোর জমি নিয়ে সমস্যা। মেট্রোকে জমি দিতে প্রস্তুত নয় রাজ্য। মেট্রোর দাবি, তারা ইতিমধ্যেই ৬০ কোটি ৬৫ লক্ষ টাকা দিয়ে রেখেছে। ২০২৩ সালের ২৪ জুলাই KMC’কে তিন কোটি ৬৫ লাখ টাকা দেয় RVNL। শ্রমিক কোয়ার্টারও দেয়। এরপর, ২০২৩ সালের ২ মে RVNL ৪৫ কোটি টাকা দেয় জলের পাইপলাইন সরাতে।
১২ কোটি টাকা দেওয়া হয়েছে নিকাশি নালা সরাতে। শুধু তাই নয়, মেট্রোর তরফে জি+৭ ও জি+১২ বিল্ডিং তৈরি করে দেওয়া হবে কলকাতা পুলিশের জন্য ব্যারাক ৩,৪,৭ ভাঙা পড়ত, তার জন্য। মেট্রো ১০৯২ স্কোয়ার মিটার জমি চেয়েছিল আলিপুর বডিগার্ড লাইনে।
advertisement
advertisement
যদিও, কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেন, ”এখানে রাস্তা পরিষেবার জন্য এখনও অবধি ৬০ কোটি টাকা দেওয়া হয়েছে। বাড়ির জন্য ওরা ৩ কোটি ৬৫ লক্ষ টাকা দিয়েছিল। সেটা আমরা ফেরত দিয়ে দেব। আর ওরা যে অংশ অবধি কাজ করেছে, তাতে কলকাতা পুরসভার নিকাশি নালা ও জলের পাইপ লাইন স্থানান্তর কাজ চলছে। সেই অংশের টাকা নিয়মানুযায়ী নেওয়া হয়েছে। এর সঙ্গে অন্যকিছুর সম্পর্ক আসছে না।”
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata Metro: আলিপুর বডিগার্ড লাইনে জমি-জট, মেট্রোকে জমি দিতে প্রস্তুত নয় রাজ্য!
Next Article
advertisement
Farakka TMC MLA Manirul Islam: কংগ্রেসের থেকে ফরাক্কা ছিনিয়ে নিয়েছিলেন! সেই মণিরুলই এবার নির্দল প্রার্থী, তৃণমূলের পথের কাঁটা দলেরই বিধায়ক
কংগ্রেসের থেকে ফরাক্কা ছিনিয়ে নিয়েছিলেন! সেই মণিরুলই এবার নির্দল প্রার্থী, তৃণমূলের পথের কাঁটা দলেরই বিধায়ক
  • আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন৷ শেষ পর্যন্ত নির্দল প্রার্থী হিসেবেই মনোনয়ন জমা দিলেন ফরাক্কার তৃণমূল বিধায়ক মণিরুল ইসলাম৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement