advertisement

Kolkata High Court on Bus: কমছে না বাসের সংখ্যা! এখনই বাতিল হচ্ছে না ১৫ বছরের পুরনো বাস, কলকাতা হাইকোর্টের সিদ্ধান্তে স্বস্তিতে মালিকেরা

Last Updated:

শুধু তাই নয়, রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, প্রতি বছর ২ দুবার করে বাসের স্বাস্থ্য পরীক্ষা, ফিটনেস সার্টিফিকেট দেওয়া এবং পলিউশন চেক করার মতো কাজ রাজ্য করবে৷ এরপরেই আদালত বাস মালিকদের আবেদনে সাড়া দেয়৷

News18
News18
কলকাতা: এখনই বাতিল করতে হবে না ১৫ বছর হয়ে যাওয়া বাস। বাস মালিকদের আবেদনে সাড়া দিয়ে জানাল কলকাতা হাইকোর্ট৷ তবে এ বিষয়ে রাখা হয়েছে নির্দিষ্ট শর্তও৷
বাসের বয়স ১৫ বছর হয়ে তা বাতিল করে দিতে হবে৷ নির্দেশ দিয়েছিল জাতীয় গ্রিন ট্রাইব্যুনাল৷ তাতে বাসগুলিকে ফিটনেস সার্টিফিকেট দেওয়া যাচ্ছিল না৷ এতে কলকাতা পুর এলাকায় প্রায় ২০০০ বাস বসে যাচ্ছিল। তাতে জন সাধারণের সমস্যা বাড়তে পারত৷ এই সমস্ত কথা উল্লেখ করে বাস মালিকেরা কলকাতা হাইকোর্টে একটি আবেদন করেছিলেন৷ আবেদনে জানানো হয়েছিল, এই বাধা থেকে যাতে তাঁদের মুক্তি দেওয়া হয়৷
advertisement
advertisement
বাস মালিকদের এই আবেদনের প্রেক্ষিতে রাজ্য সরকারের কাছে তাদের মতামত জানতে চায় আদালত৷ পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেন, ‘‘আমরা বলেছিলাম ১৫ বছর হয়ে গেলেই বাসগুলিকে বাতিল করে দেওয়ার সিদ্ধান্তকে আমরা বাস্তবসম্মত বলে মনে করছি না৷ কারণ, গাড়ির স্বাস্থ্যের উপরেই তার বয়স বা অন্তিম কাল নির্ভর করা উচিত৷ একটি গাড়ি যদি কেউ ভাল ভাবে মেনটেন করে, তাহলে সেই গাড়িকে কেন কেউ স্ক্র্যাপ করবে?’’
advertisement
শুধু তাই নয়, রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, প্রতি বছর ২ দুবার করে বাসের স্বাস্থ্য পরীক্ষা, ফিটনেস সার্টিফিকেট দেওয়া এবং পলিউশন চেক করার মতো কাজ রাজ্য করবে৷ এরপরেই আদালত বাস মালিকদের আবেদনে সাড়া দেয়৷
advertisement
আপাতত আদালতের নির্দেশে সিদ্ধান্ত হয়েছে, বছরে দু’বার করে বাসের ফিটনেস ও পলিউশন পরীক্ষা করা হবে। এই সিদ্ধান্তে কলকাতা ও শহরতলি এলাকায় বাসের সংখ্যা কমে যাওয়ার আশঙ্কা আর রইল না।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata High Court on Bus: কমছে না বাসের সংখ্যা! এখনই বাতিল হচ্ছে না ১৫ বছরের পুরনো বাস, কলকাতা হাইকোর্টের সিদ্ধান্তে স্বস্তিতে মালিকেরা
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement