advertisement

Blast: বাড়িতেই তুবড়ি বানাতে গিয়ে বিস্ফোরণ, উড়ে গেল জানলা! কসবায় আতঙ্ক, জখম ১

Last Updated:

Blast: কলকাতার একটি বাড়িতে বাজি তৈরি করতে গিয়ে বিস্ফোরণ৷ ঘটনাটি ঘটেছে কসবা থানা এলাকার এনকে ঘোষাল রোডে একটি বাড়িতে৷

 বাড়িতেই তুবড়ি বানাতে গিয়ে বিস্ফোরণ, উড়ে গেল জানলা! কসবায় আতঙ্ক, জখম ১
বাড়িতেই তুবড়ি বানাতে গিয়ে বিস্ফোরণ, উড়ে গেল জানলা! কসবায় আতঙ্ক, জখম ১
কলকাতা: কলকাতার একটি বাড়িতে বাজি তৈরি করতে গিয়ে বিস্ফোরণ৷ ঘটনাটি ঘটেছে কসবা থানা এলাকার এনকে ঘোষাল রোডে একটি বাড়িতে৷ সূত্রের খবর অনুযায়ী, তুবড়ি তৈরির সময় ঘটেছে বিস্ফোরণের ঘটনা৷ বিস্ফোরণের কারণে একজন জখম হয়েছে বলেই জানা গিয়েছে৷ ঘটনাস্থলে এসেছে দমকলের একটি ইঞ্জিন৷
জানা গিয়েছে, আহত ব্যক্তির নাম রঞ্জিত মণ্ডল৷ ঢাকুড়িয়াতে স্টেশনারি দোকান। সেখানে উৎসবে দিনে বাজি বিক্রি করেন তিনি। আজ, শনিবার বাড়ির ভিতরে তুবড়ি বানানোর সময়ই ফেটে গিয়ে ঘটেছে এই মর্মান্তিক ঘটনা৷ ঘরের জানলার কাঁচ ভেঙে গিয়েছে৷ ঘটনাস্থলে পৌঁছেছেন লালবাজারের গোয়েন্দা বিভাগের অফিসাররা৷ বিস্ফোরণ স্থলের ভিতর থেকে নমুনা সংগ্রহ করা হচ্ছে। ফরেন্সিকে পাঠানো হবে বলেই জানা গিয়েছে পুলিশ সূত্রে৷
advertisement
advertisement
প্রসঙ্গত, ৩৩/৯/১ বি এন কে ঘোষাল রোডের দোতলার বাড়ির নিচের তলায় থাকেন রঞ্জিত। বছর তিন চারেক আগেই এমকে ঘোষাল রোডে এই নিচের তলাটি কিনেছেন তিনি। পরিবার নিয়ে থাকেন রঞ্জিত৷ সেখানেই ঘটেছে এই মর্মান্তিক বিস্ফোরণের ঘটনা৷
advertisement
প্রসঙ্গত, বাজি বানাতে গিয়ে বিস্ফোরণের ঘটনা নতুন নয়৷ সপ্তাহখানেক আগেই দক্ষিণ ২৪ পরগণার চম্পাহাটি বাজি কারখানায় ঘটে বিস্ফোরণের ঘটনা৷ চম্পাহাটির হাড়ালে বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে৷ গুরুতর জখম হয় আরও দুই৷ গত রবিবার এই ঘটনায় গুরুতর জখম হয়ে মৃত্যু হয় গৌরহরি গঙ্গোপাধ্যায়ের। এরপর সোমবার পিয়ারলেস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় বিশ্বজিৎ মণ্ডল নামে আরও এক জনের। ঘটনায় বাজি কারখানার মালিক বিধান নস্করের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। অভিযুক্ত বর্তমানে পলাতক। তাঁর সন্ধানে ধারাবাহিকভাবে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Blast: বাড়িতেই তুবড়ি বানাতে গিয়ে বিস্ফোরণ, উড়ে গেল জানলা! কসবায় আতঙ্ক, জখম ১
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement