advertisement

Kolkata Rape News|| রাতের কলকাতায় আতঙ্ক! বাইপাসে মূক-বধির তরুণীকে গাড়িতে তুলে ধর্ষণের অভিযোগ

Last Updated:

Cab driver raped a deaf and dumb lady in Kolkata Bypass: রাতের বাইপাসে এক মূক ও বধির তরুণীকে গাড়ির মধ্যে ধর্ষণের অভিযোগ। গ্রেফতার করে অভিযুক্ত ক্যাব চালককে নিজেদের হেফাজতে নিয়েছে প্রগতি ময়দান থানার পুলিশ।

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।
#কলকাতা: রাতের বাইপাসে এক মূক ও বধির তরুণীকে গাড়ির মধ্যে ধর্ষণের অভিযোগ। গ্রেফতার করে অভিযুক্ত ক্যাব চালককে নিজেদের হেফাজতে নিয়েছে প্রগতি ময়দান থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগণার বাসিন্দা মূক ও বধির তরুণী আনন্দপুর থানা এলাকায় একটি ব্যাগের কারখানায় কাজ করেন।
২৫ জানুয়ারি রাত সাড়ে আট'টা নাগাদ রুবি মোড়ে অপেক্ষা করছিলেন বাসের জন্য। অভিযোগ, সেই সময়েই এক ক্যাব চালক জোর করে টেনে তাঁকে গাড়ির সামনের আসনে বসিয়ে জোর গতিতে গাড়ি চালাতে শুরু করে। এরপর আম্বেদকর সেতু সংলগ্ন এলাকায় অন্ধকার ও নির্জনতার সুযোগে ওই তরুণীকে গাড়ির মধ্যে ধর্ষণ করে। এরপর ফের রুবি-র কাছাকাছি একটি জায়গায় নামিয়ে দেয়।
advertisement
আরও পড়ুন: মূষিককুলের দৌরাত্বে নাজেহাল! কলকাতা পুরসভার অধিবেশনে পদক্ষেপের প্রস্তাব
এ দিকে, ঘটনার পরের দিন বিষয়টি বাড়িতে জানান। তাঁর মেডিক্যাল টেস্ট করা হয়। ২৭ তারিখ প্রগতি ময়দান থানায় অভিযোগ করেন তরুনীর পরিবার। মূক ও বধির হওয়ায় সাহায্য নেওয়া হয় দোভাষীর। নির্যাতিতা তরুণীর বিবরণ অনুসারে পুলিশ রুবি মোড়ের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়। সেখান থেকে গাড়ির নম্বর চিহ্নিত করা হয়। এরপর আনন্দপুর থানা এলাকায় গাড়ির মালিকের কাছে গিয়ে অভিযুক্তের সন্ধান মেলে।
advertisement
advertisement
Amit Sarkar 
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata Rape News|| রাতের কলকাতায় আতঙ্ক! বাইপাসে মূক-বধির তরুণীকে গাড়িতে তুলে ধর্ষণের অভিযোগ
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement