advertisement

Rooftop Restaurants Closed in Kolkata: কলকাতার সব রুফটপ রেস্তোরাঁ বন্ধের নির্দেশ! মেছুয়া কাণ্ডের জেরে বড় সিদ্ধান্ত পুরসভার

Last Updated:

গত মঙ্গলবার কলকাতার মেছুয়ার একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ১৫ জনের মৃত্যু হয়৷ এই ঘটনার পরই হোটেল কর্তৃপক্ষের পুরসভা এবং দমকলের একাধিক নিয়ম না মানার অভিযোগ উঠেছে৷

কলকাতায় বন্ধ সব রুফটপ রেস্তোরাঁ৷ ছবি- bluenbeyond/Facebook
কলকাতায় বন্ধ সব রুফটপ রেস্তোরাঁ৷ ছবি- bluenbeyond/Facebook
কলকাতা: মেছুয়ার হোটেলে অগ্নিকাণ্ডের জেরে কঠোর পদক্ষেপ নিল কলকাতা পুরসভা৷ কলকাতা পুরসভা এলাকায় কোনও রুফ টপ রেস্তোরাঁ রাখা যাবে না বলে জানালেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম৷ এই মর্মে খুব শিগগিরই পুর কর্তৃপক্ষ নোটিফিকেশন জারি করবে বলেও জানিয়েছেন মেয়র৷
শুধু রুফ টপ রেস্তোরাঁ নয়, ফিরহাদ হাকিম জানিয়েছেন কোনও বহুতলেরই ছাদ দখল করে কিছু করা যাবে না অথবা ছাদ বিক্রি করা যাবে না৷ যে কোনও বহুতলের ক্ষেত্রেই ছাদ ‘কমন প্লেস’ বলে জানিয়েছেন মেয়র৷ কলকাতা পুরসভার বিল্ডিং রুল অনুযায়ী ১৭০/৪ ধারায় ছাদ কেউ দখল করতে পারবেন না বলে জানিয়েছে পুর কর্তৃপক্ষ৷
advertisement
advertisement
মেয়র বলেন, আমাদের লোকবল অনেক কম৷ নাগরিকের অনেক দায়িত্ব থাকে৷ ফলে তাঁদের সেই দায়িত্ব পালন করতে হবে৷ ছাদ হল ‘কমন প্লেস’৷ তা বিক্রি বা দখল করে রাখা যায় না৷ কলকাতায় যতগুলি রুফটপ রেস্তোরাঁ চলছে, অবিলম্বে সেগুলি বন্ধ করে পরিকাঠামো সরিয়ে ফেলতে হবে বলেও জানিয়েছেন মেয়র৷
advertisement
গত মঙ্গলবার কলকাতার মেছুয়ার একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ১৫ জনের মৃত্যু হয়৷ এই ঘটনার পরই হোটেল কর্তৃপক্ষের পুরসভা এবং দমকলের একাধিক নিয়ম না মানার অভিযোগ উঠেছে৷ হোটেলে অগ্নিকাণ্ডের এই ঘটনার পরই তৎপর হয়েছে পুর কর্তৃপক্ষ৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Rooftop Restaurants Closed in Kolkata: কলকাতার সব রুফটপ রেস্তোরাঁ বন্ধের নির্দেশ! মেছুয়া কাণ্ডের জেরে বড় সিদ্ধান্ত পুরসভার
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement