advertisement

KMC Water Supply: শনিবার দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ অংশ বন্ধ পানীয় জল সরবরাহ, জানালো পুরসভা

Last Updated:

ধাপার জয় হিন্দ জল প্রকল্পের মেরামতির কাজের জন্য জল সরবরাহ বন্ধ থাকবে (KMC Water Supply)।

প্রতীকী চিত্র৷
প্রতীকী চিত্র৷
#কলকাতা: আগামী ২৬ মার্চ শনিবার দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বন্ধ থাকবে পরিশ্রুত পানীয় জল সরবরাহ। বিজ্ঞপ্তি জারি করে জানালো কলকাতা পুরসভা (KMC)।
পুর কমিশনার বিনোদ কুমার বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছেন, আগামী ২৬ মার্চ সকাল ১০টা থেকে দক্ষিণ কলকাতায় কিছু এলাকায় বন্ধ থাকবে পানীয় জল পরিষেবা। ধাপার জয় হিন্দ জল প্রকল্পের মেরামতির কাজের জন্য জল সরবরাহ বন্ধ থাকবে। সকাল ১০ টা থেকে বিকাল পর্যন্ত বন্ধ থাকবে জল পরিষেবা। ফলে বাইপাস সংলগ্ন অঞ্চল পিকনিক গার্ডেন, মুকুন্দপুর, আনন্দপুর, পাটুলি, গড়িয়া, হাটগাছিয়া, মেট্রোপলিটন, তপসিয়া, চায়না টাউন, দুর্গাপুর, বাঘাযতীন, নিউ গড়িয়া, বৈষ্ণবঘাটা, রামলাল বাজার, কসবা, সন্তোষপুর, হালতু, অজয়নগর, পঞ্চাননপ্রাম এবং সার্ভে পার্কে পরিশ্রুত পানীয় জল সরবরাহ বন্ধ থাকবে।
advertisement
advertisement
জয় হিন্দ জল প্রকল্পের মেরামতির কাজের পাশাপাশি জি জে খান বুস্টার পাম্পিং স্টেশন সহ বিভিন্ন পাম্পিং স্টেশন যেমন মুকুন্দপুর, আনন্দপুর, পাটুলি, তেলিপাড়া, সি এন রায় রোড বুস্টার পাম্পিং স্টেশন, জি এস বোস এবং তোপসিয়া পাম্পিং স্টেশন থেকে জল সরবরাহের কাজ বিঘ্নিত হবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
advertisement
কলকাতা পুরসভার ৭, ১০, ১১ এবং ১২ নম্বর বোরোর আংশিক অঞ্চলে জল সরবরাহ বন্ধ থাকবে। যে ওয়ার্ডগুলিতে প্রভাব পড়বে সেগুলি হল ৫৭, ৫৮, ৬৬, ৬৭, ৯১, ৯২, ৯৯, ১০০, ১০১, ১০২, ১০৩, ১০৪, ১০৫, ১০৬, ১০৭, ১০৮, ১০৯ এবং ১১।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
KMC Water Supply: শনিবার দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ অংশ বন্ধ পানীয় জল সরবরাহ, জানালো পুরসভা
Next Article
advertisement
Iran USA War Update: বুধবার থেকেই মাইক্রোসফট, গুগল, ইন্টেল-এর মতো মার্কিন সংস্থায় হামলা? চরম হুঁশিয়ারি দিল ইরান
বুধবার থেকেই মাইক্রোসফট, গুগল, ইন্টেল-এর মতো মার্কিন সংস্থায় হামলা? চরম হুঁশিয়ারি দিল ইরান
  • এবার মার্কিন তথ্যপ্রযুক্তি সংস্থাগুলিকে নিশানা করবে ইরান?

  • মাইক্রোসফট, মেটা, ইন্টেল-এর মতো সংস্থায় হামলার হুঁশিয়ারি৷

  • বুধবার রাত থেকেই হামলা, চরম হুঁশিয়ারি তেহরানের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement