লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল সপ্তম শ্রেণীর এক ছাত্রের
Last Updated:
মামার বাড়ি থেকে ফেরার পথে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল সপ্তম শ্রেণীর এক ছাত্রের। দক্ষিণ ২৪ পরগণার ভাঙরের কাশীপুর
#কলকাতা: মামার বাড়ি থেকে ফেরার পথে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল সপ্তম শ্রেণীর এক ছাত্রের। দক্ষিণ ২৪ পরগণার ভাঙরের কাশীপুর থানার আবুয়া গ্রামের ঘটনা। মৃত ছাত্রের নাম সুমিত ঘোষ।
সোমবার সকালে দাদার সাইকেলে চেপে মামার বাড়ি থেকে বাড়ি ফিরছিল সুমিত। আবুয়া গ্রামের কিছু দূরে একটি লরি ধাক্কা মারে সাইকেলে। সাইকেল থেকে নিচে পরে যায় সুমিত। তার মাথার উপর দিয়ে চলে যায় লড়ির চাকা। ঘটনা স্থলেই মৃত্যু হয় সুমিতের। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা এলাকায়।
খবর পেয়ে ঘটনাস্থলে আসে কাশীপুর থানার পুলিশ। মৃত দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে পুলিশ। ঘটনার পর ঘাতক লরিটিকে আটক করে স্থানীয় বাশিন্দারা। লরি ফেলে পালিয়ে যায় চালক। কাশীপুর থানার পুলিস ঘাতক লরিটিকে আটক করে চালকের খোঁজে তল্লাশি শুরু করেছে। মৃত সুমিত ঘোষ ভগবানপুর হাইস্কুলে সপ্তম শ্রেণীতেপড়তো। এই ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে।
advertisement
Location :
First Published :
Jan 16, 2017 6:19 PM IST








