advertisement

আজ কালীপুজো, শক্তি আরাধনায় মেতে উঠছে বাংলা

Last Updated:
#কলকাতা: গত কয়েকদিনের টানা বৃষ্টির পর আজ নীল আকাশে ঝলমলে রোদ ৷ সত্যিই যেন দীপাবলী ৷ সমস্ত অন্ধকার কাটিয়ে আলো এল ৷
আজ শক্তির আরাধনায় মেতে বাংলা ৷ আজ দীপান্বিতা অমাবস্যায় মা কালীর পুজো ৷ শক্তিপীঠ গুলোয় চলছে মহা আয়োজন ৷ আজ তারাপীঠে বিশেষ পুজোর আয়োজন হয়েছে ৷ অমাবস্যা পড়লেই পুজো শুরু হবে তারা মায়ের ৷
আজ রাজবেশে সাজানো হয়েছে তারা মাকে ৷ কালীপুজোয় বিশেষ ভোগ হয় তারাপীঠে ৷ পাঁচ ভাজা, মাছ, পোলাওয়ে ভোগ নিবেদন করা হয় ৷ দক্ষিণেশ্বরে ভবতারিণীর আরাধনাও হয় মহা ধূমধামের সঙ্গে ৷ আদ্যাপীঠেও বিশেষ পুজোর আয়োজন করা হয় এই দিন ৷ শক্তির আরাধনা হয় কঙ্কালীতলার সতীপীঠে ৷ পুরাণ মতে, বীরভূমের এই স্থানে সতীর কঙ্কাল পড়েছিল ৷ এদিনের বিশেষ পুজোয় মাকে নিরামিষ ভোগ নিবেদন করা হয় ৷ সকাল থেকেই কালীপুজো উপলক্ষে মন্দিরে মন্দিরে ভক্তদের ঢল নেমেছে ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
আজ কালীপুজো, শক্তি আরাধনায় মেতে উঠছে বাংলা
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement