advertisement

Justice Abhijit Ganguly: রাজনীতিতে আসছেন, যোগ দেবেন বিজেপিতে? মুখ খুললেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

Last Updated:

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিজে জানিয়ে দিলেন, আগামী মঙ্গলবার, ৫ মার্চ নিজের অবস্থান স্পষ্ট করবেন তিনি৷

ভোটে লড়বেন বিচারপতি গঙ্গোপাধ্যায়?
ভোটে লড়বেন বিচারপতি গঙ্গোপাধ্যায়?
কলকাতা: শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন, আগামী ৭ মার্চ যোগদান নিয়ে বড় চমক দেবে বিজেপি৷ অভিজিৎ গঙ্গোপাধ্যায় কলকাতা হাইকোর্টের বিচারপতির পদ থেকে ইস্তফা দেওয়ার কথা ঘোষণার পর তাই ধরে নেওয়া হয়েছিল, সম্ভবত ৭ তারিখই বিজেপিতে যোগ দেবেন তিনি৷
যদিও বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিজে জানিয়ে দিলেন, আগামী মঙ্গলবার, ৫ মার্চ নিজের অবস্থান স্পষ্ট করবেন তিনি৷ সেদিনই সরকারি ভাবে তিনি বিচারপতির পদ থেকে ইস্তা দেবেন বলে জানিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷ তার আগে সোমবার কলকাতা হাইকোর্টে তিনি হাইকোর্টে গিয়ে বেশ কিছু কাজ সারবেন৷ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকেও মৌখিক ভাবে নিজের সিদ্ধান্তের কথা জানাবেন৷ এর পর মঙ্গলবার দেশের রাষ্ট্রপতিকে চিঠি লিখে তিনি নিজের বিচারপতির পদ থেকে পদত্যাগ করবেন৷
advertisement
advertisement
তবে তিনি রাজনীতিতে আসছেন কি না, তা নিয়ে এ দিন কিছু বলেননি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷ এ দিন তিনি বলেন, ‘যে মুহূর্তে আমি রাষ্ট্রপতিকে পদত্যাগপত্র পাঠাবো, তখন থেকেই আমি বিচারপতি পদে আর থাকব না৷ ৭ তারিখের আগে তো ৫ তারিখ আসে৷ ওই দিনই আমি হাইকোর্টে মাস্টারদা সূর্য সেনের মূর্তি নীচে দাঁড়িয়ে আমি যা বলার বলব৷’
advertisement
এ দিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও ইঙ্গিতপূর্ণ ভাবে বলেছেন, ‘মাত্র তো ৪৮ ঘণ্টার অপেক্ষা৷ তার পরেই সব পরিষ্কার হয়ে যাবে৷ উনি পদত্যাগ করুন, তার পর বিজেপির পক্ষ থেকে আমি যা বলার বলব৷’
সূত্রের খবর, আগামী ৭ মার্চ বিজেপিতে যোগ দিতে পারেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷ তাঁর তমলুক কেন্দ্র থেকে প্রার্থী হওয়ারও সম্ভাবনা রয়েছে৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Justice Abhijit Ganguly: রাজনীতিতে আসছেন, যোগ দেবেন বিজেপিতে? মুখ খুললেন বিচারপতি গঙ্গোপাধ্যায়
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণে তাপমাত্রা বাড়বে, থাকবে ভ্যাপসা গরমও ! রাজ্যে ফের ঝড়বৃষ্টির পূর্বাভাস কবে থেকে? জেনে নিন
দক্ষিণে তাপমাত্রা বাড়বে, থাকবে ভ্যাপসা গরমও ! রাজ্যে ফের ঝড়বৃষ্টির পূর্বাভাস কবে থেকে? জেনে নিন
  • দক্ষিণে তাপমাত্রা বাড়বে, থাকবে ভ্যাপসা গরমও !

  • রবিবার থেকে পরিস্থিতি কিছুটা বদলাবে

  • রাজ্যে ঝড়বৃষ্টির পূর্বাভাস কবে থেকে?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement