advertisement

Jp Nadda: ছক কষেই বাংলায় জেপি নাড্ডা, পঞ্চায়েতের আগে ঘর গোছাতে 'স্পেশ্যাল' টোটকা

Last Updated:

Jp Nadda: বুধবার রাতেই কলকাতায় পৌঁছে গিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। আজ, বৃহস্পতিবার নদিয়া জেলায় পা রেখেই তিনি প্রথমে যাবেন ইসকন মন্দিরে।

কলকাতায় জেপি নাড্ডা
কলকাতায় জেপি নাড্ডা
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, নদিয়া: জেপি নাড্ডা কলকাতায় পা রাখতেই তাঁকে বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা জানানো হল বঙ্গ বিজেপির তরফ থেকে। উত্তরীয় এবং পুষ্প স্তবক দিয়ে দলের সর্বভারতীয় সভাপতিকে স্বাগত জানান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পাল, জগন্নাথ চট্টোপাধ্যায় সহ অন্যান্য শীর্ষ নেতৃত্ব। দলের সর্বভারতীয় সভাপতি পদে মেয়াদবৃদ্ধির পর নাড্ডা প্রথম দিল্লি ছেড়ে বেরোলেন।
গন্তব্য, বাংলা। বুধবার রাতেই কলকাতায় পৌঁছে গিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। আজ, বৃহস্পতিবার নদিয়া জেলায় পা রেখেই তিনি প্রথমে যাবেন ইসকন মন্দিরে। পুজো দেবেন। সন্ন্যাসীদের সঙ্গে দেখাও করবেন। এরপর সেখান থেকে সোজা তিনি চলে আসবেন বেথুয়াডহরি রেল স্টেশন সংলগ্ন ময়দানে। প্রকাশ্য সমাবেশে বক্তব্য রাখবেন নাড্ডা।
advertisement
advertisement
আজ রাজনৈতিক কর্মসূচির দ্বিতীয় কর্মসূচি সাংগঠনিক বৈঠক। বিজেপি সাংগঠনিক জেলা নদিয়া উত্তর এবং দক্ষিণ সাংগঠনিক জেলার নেতৃত্বদের সঙ্গে বৈঠক করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। সঙ্গে থাকবেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ সহ অন্যান্য নেতৃত্ব। কয়েক মাস পরেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। তারপর লোকসভা। তার আগে দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে প্রচারে ঝড় তুলতে চাইছে গেরুয়া শিবির।
advertisement
নদীয়ার আজকের সভা থেকে নাগরিকত্ব আইন নিয়ে কোনও বার্তা দেন কিনা জেপি নাড্ডা সেদিকে যেমন নজর রয়েছে রাজনৈতিক মহলের, পাশাপাশি সাংগঠনিক বৈঠকে পদ্ম শিবিরের ঘরোয়া কোন্দল, গোষ্ঠীদ্বন্দ্ব ঠেকাতে কড়া বার্তা দিতে পারেন নাড্ডা বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Jp Nadda: ছক কষেই বাংলায় জেপি নাড্ডা, পঞ্চায়েতের আগে ঘর গোছাতে 'স্পেশ্যাল' টোটকা
Next Article
advertisement
West Bengal Weather Update: রাজ্য জুড়ে ঝড়বৃষ্টি ! আজ ইডেনে কেকেআর বনাম পঞ্জাব, কলকাতায় সন্ধ্যায় কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে?
রাজ্য জুড়ে ঝড়বৃষ্টি ! আজ ইডেনে কেকেআর বনাম পঞ্জাব, কলকাতায় সন্ধ্যায় কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে?
  • রাজ্য জুড়ে ঝড়বৃষ্টি !

  • সোমবার কালবৈশাখীর পূর্বাভাস

  • ইডেনে কি আদৌ খেলা হবে আজ?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement