advertisement

জামিয়া মিলিয়া ইসলামিয়ার পাশে যাদবপুর, পুলিশের ক্যাম্পাসের ঢোকার প্রতিবাদে পথে নামল পড়ুয়ারা

Last Updated:

গতকাল রাতে বিশ্ববিদ্যালয়ের ৪ নম্বর গেট থেকে বেরিয়ে যাদবপুর থানার সামনে গিয়ে বিক্ষোভ দেখান পড়ুয়ারা।

#কলকাতা: জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের পাশে যাদবপুর। পুলিশের ক্যাম্পাসের ঢোকার প্রতিবাদে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা রাস্তায় নামে। আজ দুপুরে যাদবপুরের পড়ুয়াদের মিছিল। গতকাল রাতে বিশ্ববিদ্যালয়ের ৪ নম্বর গেট থেকে বেরিয়ে যাদবপুর থানার সামনে গিয়ে বিক্ষোভ দেখান পড়ুয়ারা। ক্যাম্পাসে কোন অধিকারে পুলিশ ঢোকে, সেই প্রশ্নেই বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা।
জামিয়া মিলিয়ার পড়ুয়াদের পাশে দাঁড়ালেন JNU-র ছাত্রছাত্রীরাও ৷ জামিয়ায় পুলিশি আচরণের বিরুদ্ধে দিল্লি পুলিশের সদর দফতর ঘেরাও করলেন JNU-র পড়ুয়ারা৷ শীতের দিল্লিতে রাতেই চলে ঘেরাও কর্মসূচী৷ নাগরিকত্ব আইন নিয়ে প্রতিবাদে মুখর দিল্লির বিভিন্ন প্রতিষ্ঠান৷ রবিবার সকাল থেকেই জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে শুরু হয় বিক্ষোভ৷ সেই বিক্ষোভে পুলিশে লাঠি চার্জ ও পরে টিয়ারগ্যাস ফাটানোর ফলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে৷
advertisement
advertisement
জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের প্রতিবাদের রেশ আছড়ে পড়ল আলিগড় মুসলিম ইউনিভার্সিটিতে৷ নাগরিকত্ব আইন নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও শুরু হয় প্রতিবাদ৷ শয়ে-শয়ে পড়ুয়ারা সামিল হন এই প্রতিবাদ বিক্ষোভে৷ তবে পুলিশের লাঠি চার্জ এবং টিয়ার গ্যাস ছোঁড়ায় পরিস্থিতি আরও ঘোরালো হয়ে৷ জামিয়ার প্রতিবাদের কথা শুনেই বিক্ষোভ দেখাতে শুরু করেন আলিগড় বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা৷ সকলে মিলে জমায়াত করেন বাবে স্যার সায়েদ গেটে এবং স্লোগান দিতে শুরু করেন৷ এরপরই পুলিশের ব্যাডিকেড ভাঙতে শুরু করেন পড়ুয়ারা৷ ক্যাম্পাসের প্রতিটি গেট আটকায় পুলিশ৷ পরিস্থিতি সামলাতে লাঠি চালায় পুলিশ৷ সঙ্গে কাঁদানে গ্যাসও ছোঁড়া হয়৷ এতেই পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
জামিয়া মিলিয়া ইসলামিয়ার পাশে যাদবপুর, পুলিশের ক্যাম্পাসের ঢোকার প্রতিবাদে পথে নামল পড়ুয়ারা
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement