advertisement

IPAC Case Hearing Update: এজলাসে তুমুল হইহট্টগোল- চিৎকার, উঠে গেলেন বিচারপতি! হাইকোর্টে বেনজির ঘটনা, পিছিয়ে গেল আইপ্যাক কাণ্ডে জোড়া মামলার শুনানি

Last Updated:

এজলাসে ব্যাপক বিশৃঙ্খলার কারণেই এ দিন তৃণমূল এবং ইডি-র মামলার শুনানি শুরু করা সম্ভব হয়নি৷

হাইকোর্টে পিছিয়ে গেল ইডি, তৃণমূলের জোড়া মামলার শুনানি৷
হাইকোর্টে পিছিয়ে গেল ইডি, তৃণমূলের জোড়া মামলার শুনানি৷
আইপ্যাক কাণ্ডে ইডি এবং তৃণমূলের জোড়া মামলার শুনানি শুরু করা গেল না কলকাতা হাইকোর্টে৷ শেষ পর্যন্ত মামলার শুনানিই পিছিয়ে দিলেন বিচারপতি শুভ্রা ঘোষ৷ আগামী ১৪ জানুয়ারি এই দুই মামলার শুনানি হবে৷
এজলাসে ব্যাপক বিশৃঙ্খলার কারণেই এ দিন তৃণমূল এবং ইডি-র মামলার শুনানি শুরু করা সম্ভব হয়নি৷ হই, হট্টগোলের জেরে এজলাস ছেড়ে উঠে যান বিচারপতি শুভ্রা ঘোষ৷ গতকাল, বৃহস্পতিবার আইপ্যাক-এর অফিস এবং সংস্থার কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে তল্লাশিকে ঘিরে যে বেনজির সংঘাতের পরিস্থিতির সৃষ্টি হয়, তারই জেরে কলকাতা হাইকোর্টে আলাদা আলাদা মামলা দায়ের করেছিল ইডি এবং তৃণমূল কংগ্রেস৷ এ দিন বেলা ২.৩০-টে বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে সেই দুই মামলারই একসঙ্গে শুনানি হওয়ার কথা ছিল৷ এ দিন এজলাসে আইনজীবী হিসেবেই উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যও৷
advertisement
দুই মামলার শুনানিকে কেন্দ্র করে এ দিন বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে তিল ধারণের জায়গা ছিল না৷ আইনজীবী এবং সাধারণ মানুষের সেই ভিড়ের মধ্যেই চিৎকার চেঁচামেচি শুরু হয়৷ এজলাসে ঢুকতে না পেরে বাইরে থেকেও চিৎকার করতে থাকেন অনেকে৷ এই বিশৃঙ্খল পরিস্থিতিতে ক্ষুব্ধ বিচারপতি এজলাস ছেড়ে উঠে যান৷ শেষ পর্যন্ত মামলার শুনানির দিনও পিছিয়ে দেন বিচারপতি৷
advertisement
advertisement
বিচারপতি শুভ্রা ঘোষ জানিয়েছেন আগামী ১৪ জানুয়ারি বেলা দুটোয় একসঙ্গে দুটি মামলার শুনানি হবে৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
IPAC Case Hearing Update: এজলাসে তুমুল হইহট্টগোল- চিৎকার, উঠে গেলেন বিচারপতি! হাইকোর্টে বেনজির ঘটনা, পিছিয়ে গেল আইপ্যাক কাণ্ডে জোড়া মামলার শুনানি
Next Article
advertisement
Sara Sengupta on Rahul Arunoday Banerjee: মনের খেয়াল রাখা জরুরি, থেরাপি লজ্জার নয়! যীশু-নীলাঞ্জনার মেয়ে সারা সেনগুপ্তকে শিখিয়েছিলেন রাহুলই
মনের খেয়াল রাখা জরুরি, থেরাপি লজ্জার নয়! যীশু-নীলাঞ্জনার মেয়ে সারা সেনগুপ্তকে শিখিয়েছিলেন রাহুলই
  • রাহুলও ছিলেন নীলাঞ্জনার বন্ধু এবং ভাইয়ের মতো, তাঁর মেয়েদের খুব কাছের মানুষ

  • মানসিক সমস্যা হলে তার খেয়াল রাখা উচিত, সারাকে শিখিয়েছিলেন রাহুল

  • শোকবার্তায় সারা উল্লেখ করলেন সেই কথা

VIEW MORE

ছবি

আরও দেখুন
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement