advertisement

West Bengal Police: জেলায় জেলায় মহিলা পুলিশের ব্যাটেলিয়ন, বিশেষ নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

Last Updated:

West Bengal Police: যাঁরা ক্যারাটে-সহ অন্য কোনও শারীরিক কসরতে পারদর্শী, তাঁদেরকে এই কাজের জন্য অগ্রাধিকার দেওয়া যায় কি না, তা নিয়েও মুখ্যসচিবকে সিদ্ধান্ত নিতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী

ফাইল ছবি
ফাইল ছবি
#কলকাতা: জেলায় জেলায় মহিলা পুলিশের নতুন ব্যাটেলিয়ন তৈরির নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যসচিবকে তিনি এই নির্দেশ দিয়েছেন বলে খবর। মঙ্গলবার এই নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশে বলা হয়েছে, মহিলাদের নিয়ে এই ব্যাটেলিয়ান তৈরি হবে। যাঁরা ক্যারাটে-সহ অন্য কোনও শারীরিক কসরতে পারদর্শী, তাঁদেরকে এই কাজের জন্য অগ্রাধিকার দেওয়া যায় কি না, তা নিয়েও মুখ্যসচিবকে সিদ্ধান্ত নিতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্য মন্ত্রিসভার বৈঠকে চলাকালীন মুখ্যমন্ত্রী এই নির্দেশ দেন মুখ্যসচিবকে. নবান্ন সূত্রে খবর এমনই।
এর আগে কলকাতায় নারী সুরক্ষা বৃদ্ধির জন্য এর আগে কলকাতা পুলিশের নারী বাহিনী ইউনার্সকে দেখেছে রাজ্য। এই বাহিনী কার্যত কলকাতার বিভিন্ন এলাকা চষে বেড়াচ্ছেন। বিশেষত মাঝরাতে মহিলাদের নিরাপত্তার দিকে নজর রাখতে এই বাহিনী তৈরি করে রাজ্য সরকার।
advertisement
advertisement
নতুন নারী ব্যাটেলিয়ান সেই ধাঁচেই কাজ করবে, নাকি অন্য কোনও বিশেষ কাজে একে ব্যবহার করা হবে, তা এখনও স্পষ্ট নয়। এমনিতে অন্য রাজ্যের তুলনায় নারী সুরক্ষার দিক থেকে পশ্চিমবঙ্গ অনেকটাই এগিয়ে রয়েছে। নতুন করে বাহিনী তৈরির করার মাধ্যমে পুলিশে আরও বেশি করে মহিলাদের উপস্থিতি ও দেশের আইন-শৃঙ্খলা রক্ষার কাজে আরও বেশি করে মহিলাদের অংশগ্রহণ নতুন এক দিগন্ত তৈরি করতে পারে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
advertisement
Somraj Banerjee
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
West Bengal Police: জেলায় জেলায় মহিলা পুলিশের ব্যাটেলিয়ন, বিশেষ নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী
Next Article
advertisement
১৫ লাখ নামের নিষ্পত্তি...! আগামী সপ্তাহেই প্রথম দফার সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ? ভোটার তালিকা নিয়ে বড় আপডেট
১৫ লাখ নামের নিষ্পত্তি...! আগামী সপ্তাহেই প্রথম দফার সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ? বড় আপডেট
  • আগামী সপ্তাহেই প্রথম দফার সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ?

  • ভোটার তালিকা নিয়ে বড় আপডেট

  • ১৫ লাখ আন্ডার অ্যাডজুডিকেশন-এ থাকা অভিযোগের নিষ্পত্তি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement