যান্ত্রিক ত্রুটিতে হাওড়া থেকে গ্রিন লাইনের মেট্রো পরিষেবা ব্যাহত, অফিস টাইমে চরম ভোগান্তি
- Reported by:Sudipta Sen
- news18 bangla
- Published by:Salmali Das
Last Updated:
যান্ত্রিক ত্রুটি ও সিগনাল ফেলিওরের কারণে হাওড়া দিক থেকে গ্রিন লাইনের মেট্রো পরিষেবা সাময়িকভাবে বন্ধ হয়ে যায়, যার জেরে অফিস টাইমে চরম ভোগান্তির মুখে পড়েন নিত্যযাত্রীরা।
কলকাতাঃ যান্ত্রিক ত্রুটি ও সিগনাল ফেলিওরের কারণে হাওড়া দিক থেকে গ্রিন লাইনের মেট্রো পরিষেবা সাময়িকভাবে বন্ধ হয়ে যায়, যার জেরে অফিস টাইমে চরম ভোগান্তির মুখে পড়েন নিত্যযাত্রীরা।
হাওড়া ময়দান স্টেশন থেকে মেট্রো চলাচল ব্যাহত হওয়ায় বহু যাত্রী স্টেশন চত্বরে আটকে পড়েন এবং বিকল্প পরিবহণের খোঁজে সমস্যায় পড়েন। পরে মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়, ত্রুটি সারানোর পর বিকেল ৫টা ৩২ মিনিট নাগাদ (১৭.৩২ hrs) গ্রিন লাইনের পুরো রুটে স্বাভাবিক মেট্রো পরিষেবা পুনরায় চালু করা হয়েছে। তবে আচমকা পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় কর্মব্যস্ত সন্ধ্যাবেলায় যাত্রীদের দুর্ভোগ চোখে পড়ার মতো ছিল।
advertisement
advertisement
গত রবিবার, রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে শুক্রবার সকাল ১০টা ৪৫ নাগাদ চাঞ্চল্যকর ঘটনা ঘটে। অভিযোগ, এক যাত্রী আচমকাই আপ মেট্রোর সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। ঘটনার জেরে স্টেশনে সাময়িক আতঙ্ক ছড়ায়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 10, 2026 6:05 PM IST











