advertisement

'ভাই তারেক রহমান...'! বাংলাদেশে জনাদেশ স্পষ্ট হতেই অভূতপূর্ব প্রতিক্রিয়া মমতার! সুসম্পর্কেই ফিরবে সুদিন?

Last Updated:

মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, "বাংলাদেশের সকল ভাইবোনকে, জনগণকে, জানাই আমার শুভনন্দন, আমার আগাম রমজান মোবারক। বাংলাদেশের এই বিপুল জয়ের জন্য অভিনন্দন জানাই আমার তারেকভাইকে, তাঁর দলকে ও অন্যান্য দলকে। সবাই ভালো থাকুন, সুখী থাকুন। আমাদের সঙ্গে সব সময় বাংলাদেশের সুসম্পর্ক বজায় থাকবে, এটাই আমরা কামনা করি।"

'ভাই তারেক রহমান...'! বাংলাদেশে জনাদেশ স্পষ্ট হতেই অভূতপূর্ব প্রতিক্রিয়া মমতার! সুসম্পর্কেই ফিরবে সুদিন?
'ভাই তারেক রহমান...'! বাংলাদেশে জনাদেশ স্পষ্ট হতেই অভূতপূর্ব প্রতিক্রিয়া মমতার! সুসম্পর্কেই ফিরবে সুদিন?
advertisement
নয়াদিল্লি: নির্বাসন কাটিয়ে বাংলাদেশে ফিরেই বিরাট জয়। বিএনপি প্রধান তারেক রহমানের জয়ের জন্য অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়।  বার্তায় ভ্রাতৃত্ব ও বন্ধুত্বের ওপর জোর দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, “বাংলাদেশের সকল ভাইবোনকে, জনগণকে, জানাই আমার শুভনন্দন, আমার আগাম রমজান মোবারক। বাংলাদেশের এই বিপুল জয়ের জন্য অভিনন্দন জানাই আমার তারেকভাইকে, তাঁর দলকে ও অন্যান্য দলকে। সবাই ভালো থাকুন, সুখী থাকুন। আমাদের সঙ্গে সব সময় বাংলাদেশের সুসম্পর্ক বজায় থাকবে, এটাই আমরা কামনা করি।”
advertisement
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুক্রবার এক্স হ্যান্ডেলে লেখেন, এই জয় প্রমাণ করে বাংলাদেশের মানুষের আপনার নেতৃত্বের উপর ভরসা রয়েছে। বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া, সার্বিক প্রগতির পাশে থাকবে ভারত। যৌথ উন্নয়নের দিকে লক্ষ্য রেখে তিনি যে তারেক সঙ্গে কাজ করতে মুখিয়ে রয়েছেন তা-ও স্পষ্ট করেছেন মোদি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ আসনের মধ্যে ২৮৭টি আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফলাফলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ও তাদের জোটের প্রার্থীরা ২১০টি আসনে জয় পেয়েছেন। ফলে বিএনপির নেতৃত্বে গঠিত হতে যাচ্ছে আগামী সরকার। দুই-তৃতীয়াংশের বেশি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বাংলাদেশে সরকার গড়ার পথে এগিয়ে চলেছে বিএনপি। এই নতুন সরকারের নেতৃত্ব দেবেন তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের জন্য বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। শুক্রবার সকাল ৭টা ৪৮ মিনিটে ঢাকার মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই শুভেচ্ছা জানানো হয়। ফেসবুক পোস্টে বলা হয়, একটি সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন। বিএনপি এবং তারেক রহমানকে তাদের ঐতিহাসিক বিজয়ের
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
'ভাই তারেক রহমান...'! বাংলাদেশে জনাদেশ স্পষ্ট হতেই অভূতপূর্ব প্রতিক্রিয়া মমতার! সুসম্পর্কেই ফিরবে সুদিন?
Next Article
advertisement
আতঙ্ক নয়, ডোমেস্টিক গ্যাস সরবরাহে আশ্বস্ত করল কেন্দ্র! কিছুটা স্বস্তির খবর দিল বারত পেট্রলিয়ামও
আতঙ্ক নয়, ডোমেস্টিক গ্যাস সরবরাহে আশ্বস্ত করল কেন্দ্র! কিছুটা স্বস্তির খবর দিল ভারত পেট্রলিয়ামও
  • পশ্চিম এশিয়ায় বাড়ছে সংঘাত

  • কিছুটা স্বস্তির খবর দিল ভারত পেট্রলিয়াম

  • ডোমেস্টিক গ্যাস সরবরাহে আশ্বস্ত করল কেন্দ্র!

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement