advertisement

চিটফান্ডে প্রতারিতদের টাকা ফেরানো নিয়ে গুরুত্বপূর্ণ রায় হাইকোর্টের

Last Updated:

দুই চিটফান্ড সংস্থার সম্পত্তি বিক্রির মাধ্যমে টাকা ফেরনোর প্রক্রিয়া বড়সড় ধাক্কা খেল হাইকোর্টে ৷

#কলকাতা: দুই চিটফান্ড সংস্থার সম্পত্তি বিক্রির মাধ্যমে টাকা ফেরনোর প্রক্রিয়া বড়সড় ধাক্কা খেল হাইকোর্টে ৷ পৈলান ও প্রয়াগ নামক দুই চিটফান্ড সংস্থার সমস্ত স্থাবর, অস্থাবর সম্পত্তি বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করল হাইকোর্ট ও চিটফান্ড বিশেষ বেঞ্চ ৷ এর বদলে টাকা ফেরানোর কাজ করবে তালুকদার কমিটি ৷
প্রয়াগ ও পৈলান এই দুই চিটফান্ডে টাকা রেখে প্রতারিত হয়েছেন বহু মানুষ ৷ সাধারণ মানুষের অর্থ ফিরিয়ে দিতে প্রথমে এই দুই সংস্থার সমস্ত স্থাবর, অস্থাবর সম্পত্তি বিক্রি করে দেওয়ার কথা ভাবা হয়েছিল ৷ কিন্তু সেই পদক্ষেপ বাধাপ্রাপ্ত আদালতের নির্দেশে ৷
স্থাবর, অস্থাবর সম্পত্তি বিক্রির বদলে অবসরপ্রাপ্ত বিচারপতি এসপি তালুকদার কমিটির হাতে এই দুই চিটফান্ড সংস্থার টাকা ফেরানোর দায়িত্ব তুলে দেওয়া হল ৷ হাইকোর্ট চিটফান্ড বিশেষ বেঞ্চ বৃহস্পতিবার জানায়, ২ চিটফান্ড সংস্থার টাকা ফেরানোর প্রক্রিয়া সম্পূর্ণ করবে তালুকদার কমিটি ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
চিটফান্ডে প্রতারিতদের টাকা ফেরানো নিয়ে গুরুত্বপূর্ণ রায় হাইকোর্টের
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement