advertisement

নিপা ভাইরাস নিয়ে রাজ্যজুড়ে সতর্কতা

Last Updated:

নিপা ভাইরাস নিয়ে সতর্ক রাজ্য। নিপা ভাইরাসের উপসর্গে বিশেষ ব্যবস্থা। কেউ আক্রান্ত হলে দ্রুত নিতে হবে ব্যবস্থা ।

#কলকাতা: নিপা ভাইরাস নিয়ে সতর্ক রাজ্য। নিপা ভাইরাসের উপসর্গে বিশেষ ব্যবস্থা। কেউ আক্রান্ত হলে দ্রুত নিতে হবে ব্যবস্থা । আক্রান্তদের রিপোর্ট পাঠাতে হবে স্বাস্থ্যভবনে। নিপা নিয়ে নির্দেশ স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তীর নির্দেশ ।
নিপা ভাইরাসের উপসর্গ নিয়ে কেরল থেকে বহরুমপুর মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে দু’জনকে ৷ সেখানে তাদের অবস্থার অবনতি হওয়ায় মেডিকেল কলেজে তাদের দু’জনকেই স্থানান্তরিত করা হয়েছে ৷ তাদের রক্তের নমুনা সংগ্রহ করে অন্যত্র পাঠানো হয়েছে পরীক্ষা নিরীক্ষার জন্য ৷ সাধারণ ফ্লু-এর উপসর্গের সঙ্গে নিপা ভাইরাসের উপসর্গের মিল থাকায় বিভ্রান্তির সৃষ্টি হয়েছে ৷ নমুনা পরীক্ষার পরই জানা যাবে, তারা আদৌ নিপা ভাইরাসে আক্রান্ত কি না ৷
advertisement
advertisement
তবে রাজ্য জুড়ে সতর্কতা জারি করা হয়েছে ৷ জ্বর, মাথাব্যাথা, বমি ভাব- নিপার উপসর্গ দেখা দেওয়ায় তাদের হাসপাতালে ভর্তি করা হয় ৷ তারা কিছুদিন আগেই কেরলে নিপা ভাইরাস সংক্রমিত এলাকায় গিয়েছিলেন বলে খবর ৷ হাসপাতালে আপাতত চিকিৎসাধীন আছেন তারা দু’জনেই ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
নিপা ভাইরাস নিয়ে রাজ্যজুড়ে সতর্কতা
Next Article
advertisement
Moffakerul Islam Update: কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম
কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম
  • এ দিন মালদহে আদালতে তোলার সময় অবশ্য মোফাক্কেরুল দাবি করেছেন, তাঁর সঙ্গে ওয়াইসির দলের কোনও যোগ নেই৷ এবার মালদহ জেলায় মিম-এর সভাপতি রেজাউল করিমও দাবি করেছেন, কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম সরাসরি তাঁদের দলের সঙ্গে যুক্ত নন৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement