advertisement

দৈত্য পায়ের চাই দৈত্য জুতো, মুশকিল আসানে বেন্টিঙ্ক স্ট্রিটে

Last Updated:
 #কলকাতা: পায়ের মাপে দৈত্য ৷ সাইজের জুতো পেতে দেশের সীমানা পেরিয়ে খোঁজ নিতে হয় বিদেশি ব্র্যান্ডের দোকানে ৷ ছোট হলেও হবে না। বড় হলেও চলবে না। মাপ হতে হবে একেবারে মাপে মাপে। কিন্তু, জুতোর মাপ যদি হয় চোদ্দ? জুতো তখন, মাথাব‍্যথার কারণ। ভরসা তখন, বেন্টিঙ্ক স্ট্রিট। সেখানেই জুতো আবিষ্কার।
আরও পড়ুন 
advertisement
জাপানি নয়, এ সব জুতো চিনা। যাঁরা তৈরি করেছেন প্রত‍্যেকেরই শিকড় চিনে। কলকাতায় থাকেন অবশ‍্য অনেক বছর ধরে। দোকান বেন্টিঙ্ক স্ট্রিটে। এই জুতোর দোকান অবশ‍্য অন্য কারণে ক্রেতাদের টানে। যাঁদের পা বড়, জুতোর সাইজ ১২, ১৩। কিংবা ১৪। তাঁদের অনেকেরই বড় ভরসা এই দোকান। এরকম ঢাউস মাপের জুতো হয়ত ওয়েস্ট ইন্ডিজের জোয়েল গারনারের লাগে। আর হাতে গোণা যে সব বাঙালির লাগে, তাঁরা ব‍্যতিক্রমী। তবে, কলকাতায় যে সব বিদেশি আসেন তাঁদের অনেকেরই জুতোর মাপ দশ-এগারোর উপরে। জুতো নিয়ে তখন মাথাব‍্যথা। সেই বড় মাপের জুতো তাঁরা আবিষ্কার করেন বেন্টিঙ্ক স্ট্রিটে, আশি বছরের পুরনো এই দোকানে।
advertisement
আরও পড়ুন 
এই দোকানের জুতো মূলত হাতেই তৈরি হয়। দোকানের মালিক চিনা বংশোদ্ভূত। যাঁরা কর্মী, তাঁরাও। হাতে হাতে তৈরি পায়ে পায়ে আরামের কাহিনি।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
দৈত্য পায়ের চাই দৈত্য জুতো, মুশকিল আসানে বেন্টিঙ্ক স্ট্রিটে
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement