advertisement

Child trafficking: বিরাটিতে উদ্ধার হওয়া শিশুর মা সঙ্গে থাকা মহিলাই! তুলকালাম কাণ্ডের পর দাবি রেল পুলিশের

Last Updated:

এ দিন সকালে দত্তপুকুর থেকে শিয়ালদহগামী একটি লোকাল ট্রেনের কামরা থেকে ওই মহিলাকে আটক করেন সহযাত্রীরা৷

শিশু পাচারের অভিযোগে রেল অবরোধও হয় বিরাটিতে৷
শিশু পাচারের অভিযোগে রেল অবরোধও হয় বিরাটিতে৷
কলকাতা: ট্রেনের ভিতরে বাজারের ব্যাগে করে শিশু পাচার করছেন মহিলা৷ এই অভিযোগে সকালবেলা তুলকালাম কাণ্ড ঘটে গিয়েছিল বিরাটি স্টেশনে৷ শেষ পর্যন্ত অবশ্য জানা গেল, ওই মহিলা মানসিক ভারসাম্যহীন৷ যে শিশুটিকে তিনি পাচার করছিলেন বলে অভিযোগ, সেটি তাঁরই সন্তান৷ শিয়ালদহ জিআরপি সূত্রে এমনই দাবি করা হয়েছে৷
আপাতত পুলিশের হেফাজতেই রয়েছেন ওই মহিলা এবং উদ্ধার হওয়া শিশুটি৷ তাঁদের পরিচয় জেনে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে পুলিশ৷
advertisement
এ দিন সকালে দত্তপুকুর থেকে শিয়ালদহগামী একটি লোকাল ট্রেনের কামরা থেকে ওই মহিলাকে আটক করেন সহযাত্রীরা৷ অভিযোগ একটি বাজারের ব্যাগে করে বছরখানকের একটি শিশুকে নিয়ে যাচ্ছিলেন তিনি৷ শিশুটি কাঁদতে থাকায় সন্দেহ হয় মহিলা কামরার অন্যান্য যাত্রীদের৷
advertisement
মহিলাকে জিজ্ঞাসাবাদ শুরু করলেও অসংলগ্ন জবাব দিতে থাকেন তিনি৷ এর পর বিরাটি স্টেশনে মহিলাকে নামিয়ে আটকে রাখা হয়৷ খবর দেওয়া হয় রেল পুলিশে৷ শিশু পাচারের প্রতিবাদে কিছুক্ষণ রেল অবরোধও হয়৷ শেষে ওই মহিলাকে দমদম জিআরপি-র হাতে তুলে দেওয়া হয়৷ শিশুটিকেও হেফাজতে নেয় রেল পুলিশ৷
গত কয়েকদিন ধরে যেভাবে উত্তর চব্বিশ পরগণার বিভিন্ন এলাকায় ছেলেধরা গুজবে গণপিটুনির মতো ঘটনা ঘটেছে, তার পর এ দিনের ঘটনায় নতুন করে উদ্বেগ ছড়ায়৷ তবে কীসের ভিত্তিতে রেল পুলিশ নিশ্চিত হল যে উদ্ধার হওয়া শিশুটি ওই মহিলারই, তা জানা সম্ভব হয়নি৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Child trafficking: বিরাটিতে উদ্ধার হওয়া শিশুর মা সঙ্গে থাকা মহিলাই! তুলকালাম কাণ্ডের পর দাবি রেল পুলিশের
Next Article
advertisement
Rohan Bhattacharjee Hospitalized: হাসপাতালে ভর্তি রোহন ভট্টাচার্য, বিশেষ বার্তা দিলেন জনপ্রিয় অভিনেতা
হাসপাতালে ভর্তি রোহন ভট্টাচার্য, বিশেষ বার্তা দিলেন জনপ্রিয় অভিনেতা
  • রোহন ভট্টাচার্য ভর্তি হাসপাতালে, নিজেই সেই ভিডিও পোস্ট করেছেন অভিনেতা

  • অভিনেতাকে এভাবে হাসপাতালের বেডে শুয়ে থাকতে দেখে ভক্তরা চমকে গিয়েছে

  • কিন্তু কী হয়েছে অভিনেতার?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement