advertisement

অভিষেকের কাছে চব্বিশ ঘণ্টা সময় চেয়েছিলেন, মঙ্গলবারই বকেয়া নিয়ে শাহের দরবারে রাজ্যপাল?

Last Updated:

আজ বিকেলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের প্রতিিনধি দলের সঙ্গে দেখা করেন রাজ্যপাল৷

অভিষেকের দাবি নিয়ে অমিত শাহের কাছে রাজ্যপাল?
অভিষেকের দাবি নিয়ে অমিত শাহের কাছে রাজ্যপাল?
কলকাতা: একশো দিনের কাজ প্রকল্পে রাজ্যের বকেয়া পাওনা নিয়ে সম্ভবত আগামিকাল, মঙ্গলবারই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করতে চলেছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস৷ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাতের পর আজ সন্ধেতেই দিল্লি পৌঁছন রাজ্যপাল৷ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাতের পর রাজ্যপালের এই দিল্লি যাত্রা নিয়ে রাজনৈতিক মহলেও জল্পনা ছড়িয়েছে৷ রাজ ভবন সূত্রের খবর, দিল্লি থেকেই রাজ্যপালকে জরুির তলব করা হয়েছে৷
এ মাসের শুরুতেই পর পর দু দিন বকেয়া আদায়ের দাবিতে দিল্লিতে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেস৷ কৃষি ভবনে তৃণমূলের বিক্ষোভকে কেন্দ্র করে তুলকালাম হয়৷ অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল নেতাদের আটক করে নিয়ে যায় পুলিশ৷
advertisement
advertisement
কলকাতায় ফিরেই রাজ ভবনের সামনে গত ৫ অক্টোবর থেকে ধরনায় বসেন অভিষেক৷ এর পর আজ বিকেলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের প্রতিিনধি দলের সঙ্গে দেখা করেন রাজ্যপাল৷ সেই বৈঠকেই বকেয়া মিটিয়ে দেওয়ার দাবিতে কেন্দ্রের কাছে তদ্বির করার জন্য রাজ্যপালকে অনুরোধ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল নেতারা৷
বৈঠক শেষে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই জানান, রাজ্যের বকেয়া মিটিয়ে দেওয়ার বিষয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথা বলার জন্য চব্বিশ ঘণ্টা সময় চেয়েছেন রাজ্যপাল৷ তৃণমূলের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পরই দিল্লি রওনা দেন সি ভি আনন্দ বোস৷ রাজ ভবন সূত্রে খবর, মঙ্গলবারই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাজ্যপালের বৈঠক করানোর জন্য জোর তৎপরতা শুরু হয়৷ এই বৈঠক থেকে একশো দিনের কাজ সহ কেন্দ্রীয় প্রকল্পে রাজ্যের আটকে থাকা বকেয়া নিয়ে কোনও সমাধান সূত্র বের হয় কি না, সেটাই দেখার৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
অভিষেকের কাছে চব্বিশ ঘণ্টা সময় চেয়েছিলেন, মঙ্গলবারই বকেয়া নিয়ে শাহের দরবারে রাজ্যপাল?
Next Article
advertisement
Moffakerul Islam Update: কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম
কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম
  • এ দিন মালদহে আদালতে তোলার সময় অবশ্য মোফাক্কেরুল দাবি করেছেন, তাঁর সঙ্গে ওয়াইসির দলের কোনও যোগ নেই৷ এবার মালদহ জেলায় মিম-এর সভাপতি রেজাউল করিমও দাবি করেছেন, কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম সরাসরি তাঁদের দলের সঙ্গে যুক্ত নন৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement