advertisement

শিক্ষক ও শিক্ষাকর্মীদের জন্য সুখবর, এবার ষষ্ঠ বেতন কমিশনের আওতায় আসছেন তারাও

Last Updated:

ষষ্ঠ বেতন কমিশনকে নয়া নির্দেশ, তিন মাসের মধ্যে বেতন কাঠামো খতিয়ে দেখে জমা দিতে হবে রিপোর্ট ৷

#কলকাতা: এবার ষষ্ঠ বেতন কমিশনের আওতায় আসতে চলেছে শিক্ষক ও শিক্ষাকর্মীরাও ৷বহু প্রতীক্ষিত ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশে মন্ত্রিসভার অনুমোদনের পর ফের নয়া নির্দেশ রাজ্যের ৷ ষষ্ঠ বেতন কমিশনকে নয়া নির্দেশ, তিন মাসের মধ্যে বেতন কাঠামো খতিয়ে দেখে জমা দিতে হবে রিপোর্ট ৷
মাধ্যমিক, উচ্চমাধ্যমিক বোর্ডের কর্মীদের বেতন কাঠামো খতিয়ে দেখার নির্দেশ ৷ সাহায্যপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়ের কর্মীদেরও বেতন কাঠামো খতিয়ে দেখা হবে ৷ মাদ্রাসা বোর্ডের কর্মীদের বেতনও খতিয়ে দেখবে কমিশন। এই মর্মে বিজ্ঞপ্তি জারি করল অর্থ দফতর ৷ এতে উপকৃত হতে পারেন ৪০ হাজারের বেশি শিক্ষক ও শিক্ষাকর্মী ৷
পুজোর আগেই বহু প্রতীক্ষিত পে কমিশনে অনুমোদন দেয় রাজ্য মন্ত্রিসভা ৷ ২০২০-র ১ জানুয়ারি থেকে কার্যকর হচ্ছে নয়া বেতনক্রম ৷ ১০০ টাকা বেসিক পে বেড়ে হচ্ছে ২৮০.৯০ টাকা ৷ রাজ্য সরকারি কর্মচারীদের ন্যূনতম বেতন ৭ হাজার টাকা থেকে বেড়ে হল ১৭ হাজার ৯৯০ টাকা ৷ অর্থাৎ ১০০ টাকা বেতন যার তিনি এবার থেকে পাবেন ২৮০ টাকা ৯ পয়সা ৷ নতুন বছরে নয়া নিয়ম অনুসারে বেতন হাতে পাবেন সরকারি কর্মচারীরা ৷ কিন্তু তারা কোনও এরিয়ার পাবেন না বলে জানিয়েছে রাজ্য সরকার ৷ কারণ রাজ্যে কোষাগারের পক্ষে এই বিপুল আর্থিক বোঝা পুষিয়ে নেওয়া সম্ভব নয় ৷ ২০১৫ সালে তৈরি হওয়া ষষ্ঠ পে কমিশনের সুপারিশ ও রিপোর্টে চার বছর পর বেতন বৃদ্ধি হতে চলেছে রাজ্য সরকারি কর্মচারীদের ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
শিক্ষক ও শিক্ষাকর্মীদের জন্য সুখবর, এবার ষষ্ঠ বেতন কমিশনের আওতায় আসছেন তারাও
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement