advertisement

রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর, জানুয়ারির দ্বিতীয় সপ্তাহেও লম্বা ছুটি

Last Updated:

রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর, জানুয়ারির দ্বিতীয় সপ্তাহেও লম্বা ছুটি

 #কলকাতা: ২০১৭ কে বিদায় জানিয়ে সদ্য পথ চলা শুরু করেছে ২০১৮ ৷ নতুন বছরে শুরু হতে না হতেই লম্বা ছুটি উপভোগের সুযোগ ৷ বছরের প্রথম মাসের নাম এবার হতে চলেছে ছুটির মাস ৷ মাসের ১২ দিনই টানা ছুটির সুযোগ ৷
advertisement
নতুন বছরের শুরুতেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর ৷ মমতা সরকারের কল্যাণে মাসের দ্বিতীয় সপ্তাহের শেষেই মিলতে চলেছে লম্বা ছুটি ৷ গতবছরের মতো এবারও ১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে ছুটি ঘোষণা করেছে নবান্ন ৷ ২০১৮ সালের ১২ জানুয়ারি পড়েছে শুক্রবার ৷ শনি-রবি এমনিই বন্ধ থাকে সরকারি অফিস ৷ অতএব শুক্রবার দিন ছুটি হওয়ায় টানা তিনদিন ছুটি উপভোগ করতে পারবেন রাজ্য সরকারি কর্মচারীরা ৷
advertisement
নির্ধারিত ছুটির বাইরে এই পড়ে পাওয়া চোদ্দ আনা ছুটির একেবারে সোনায় সোহাগা ৷ অতএব জমিয়ে ছুটি কাটানোর জম্পেশ পরিকল্পনা আজ থেকেই শুরু হোক ৷ এছাড়া মাসের শেষেও রয়েছে টানা ৯ দিন ছুটি কাটানোর সুযোগ ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর, জানুয়ারির দ্বিতীয় সপ্তাহেও লম্বা ছুটি
Next Article
advertisement
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
  • বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, বললেন লিয়েন্ডার

  • এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে

  • যখন কেউ আমার বাঙালিয়ানা নিয়ে প্রশ্ন তোলে, কষ্ট হয়

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement