advertisement

Girl's Hostel: এবার কলকাতার স্কুলের গার্লস হস্টেলে ভয়ঙ্কর ঘটনা, দুই ছাত্রীর ভয়াবহ দাবি! গ্রেফতার ৩

Last Updated:

Girl's Hostel: স্কুলের গার্লস হস্টেলে দুই ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ। কলকাতার হরিদেবপুরের ক‍্যাওড়া পুকুরে সেন্ট স্টিফেন স্কুলের গার্লস হস্টেলে ঘটেছে এই কাণ্ড। ঘটনায় ইতিমধ‍্যেই গ্রেফতার তিন অভিযুক্ত।

গার্লস হস্টেলে ২ ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ! গ্রেফতার ওয়ার্ডেনের স্বামী-সহ ৩, কলকাতার হরিদেবপুরে স্কুলে ধুন্ধুমার
গার্লস হস্টেলে ২ ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ! গ্রেফতার ওয়ার্ডেনের স্বামী-সহ ৩, কলকাতার হরিদেবপুরে স্কুলে ধুন্ধুমার
কলকাতা: স্কুলের গার্লস হস্টেলে দুই ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ। কলকাতার হরিদেবপুরের ক‍্যাওড়া পুকুরে সেন্ট স্টিফেন স্কুলের গার্লস হস্টেলে ঘটেছে এই কাণ্ড। ঘটনায় ইতিমধ‍্যেই গ্রেফতার তিন অভিযুক্ত। হস্টেলের সমস্ত কর্মীই মহিলা, তাহলে কীভাবে ঘটল ছাত্রীদের সঙ্গে শ্লীলতাহানির ঘটনা?
সূত্রের খবর অনুযায়ী, হরিদেবপুর থানার উল্টো দিকের সেন্ট স্টিফেন স্কুলের হস্টেলে ২ ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ ওঠে। এই হস্টেলে সমস্ত কর্মীরা মহিলা। হোস্টেলের মহিলা ওয়ার্ডেন কয়েকদিন আগে বিয়ে করেন। অভিযোগ তাঁর স্বামী মিশনকে না জানিয়েই ওয়ার্ডেনের সঙ্গে হস্টেলে থাকতে শুরু করেন।
advertisement
advertisement
কিছুদিন আগেই ওয়ার্ডেনের স্বামী প্রথমে এক ছাত্রীকে যৌন নিগ্রহ করে বলে অভিযোগ। পরে আরও এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ ওঠে। প্রতি রবিবার অভিভাবকরা ছাত্রীদের সঙ্গে দেখা করতে আসেন। গতকাল যখন অভিভাবকরা ছাত্রীদের সঙ্গে দেখা করতে আসে তখন দুই ছাত্রী তার অভিভাবকদের পুরো বিষয়টি জানায়।
advertisement
তারপরেই জানাজানি হয় এই ঘটনা। সন্ধ‍্যে নাগাদ একে একে সমস্ত অভিভাবকরা হস্টেলে এসে নিজেদের মেয়েদের বাড়ি নিয়ে চলে যেতে চান। পরবর্তীকালে অভিভাবকরা হরিদেবপুর থানায় গিয়ে পুরো বিষয়টি জানায়। ঘটনায় ইতিমধ‍্যে মহিলা ওয়ার্ডেন, তার স্বামী এবং এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। দুই অভিযোগকারী ছাত্রী-সহ আরও দুই ছাত্রীদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Girl's Hostel: এবার কলকাতার স্কুলের গার্লস হস্টেলে ভয়ঙ্কর ঘটনা, দুই ছাত্রীর ভয়াবহ দাবি! গ্রেফতার ৩
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement