থানায় গিয়ে নয়, কিছু খোয়া গেলে 'জিডি' করুন অ্যাপের মাধ্যমে !
Last Updated:
থানায় গিয়ে নয়, কিছু খোয়া গেলে 'জিডি' করুন অ্যাপের মাধ্যমে !
#কলকাতা: মোবাইল ফোন, গয়না হোক কী প্রয়োজনীয় নথি! খোয়া গেলে থানায় জেনারেল ডায়েরি বা জিডি করা আবশ্যক। কিন্তু, থানায় গিয়ে জিডি করতে হবে না! বাড়িতে বসেই করতে পারবেন জিডি।
কীভাবে? কলকাতা পুলিশের অ্যাপ 'বন্ধু'-র মাধ্যমে। গুগল প্লে স্টোর থেকে এই অ্যাপ ডাউনলোড করতে পারবেন। শুধু জিডি নয়, 'বন্ধু' অ্যাপের মাধ্যমে আরও নানা বিষয়ে জানা যাবে। যেমন-- এফআইআর সম্পর্কিত তথ্য, পার্কিং সংক্রান্ত তথ্য, ট্রাফিকের মামলা সংক্রান্ত কোনও সমস্যায় জরুরি যোগাযোগের পদ্ধতি, মোবাইল হারিয়ে গেলে তা খুঁজে পাওয়ার ট্র্যাকার, পুলিস ক্লিয়ারেন্স সার্টিফিকেট এমনকী কোনও গাড়ি ট্রাফিক নিয়ম ভাঙলে বা কোনও অপরাধ হলে তাও পুলিশে রিপোর্ট করতে পারবেন।
advertisement
রয়েছে প্যানিক বাটন। কোনও বিপদে পড়লে প্যানিক বাটনে এসএমএস অথবা ফোন করলে পুলিশ দ্রুত ব্যবস্থা নেবে। বয়স্কদের কোনও সাহায্যের প্রয়োজন হলে অ্যাপের ‘প্রণাম’ অপশনে গিয়ে তা জানানো যাবে।
advertisement
'বন্ধু' অ্যাপ-কে বলা হচ্ছে কলকাতা পুলিস সিটিজেন অ্যাপ। এই অ্যাপ চালু করতে গেলে প্রথমে আপনার মোবাইল নম্বর জানাতে হবে। তারপর মোবাইলে একটি ওটিপি আসার পর আপনার মোবাইলে অ্যাপটি রেজিস্ট্রার হয়ে যাবে।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Jul 09, 2018 5:31 PM IST









