advertisement

Fraud Case: এক-দু’লাখ নয়, একেবারে ১ কোটি টাকা ঝেঁপে দিল ব্যাঙ্কেরই লোক! কী ভাবে ধরা পড়ল জানেন?

Last Updated:

মিউচ্যুয়াল ফান্ডের পরিবর্তে রিলেশনশিপ ম্যানেজার গ্রাহকের ১ কোটি টাকা দফায় দফায় বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেয় বলেই অভিযোগ৷

News18
News18
কলকাতা: এক-দু লাখ  টাকা নয়, একবারে ১ কোটি টাকা প্রতারণার অভিযোগে শহরে গ্রেফতার বেসরকারি ব্যাঙ্কের রিলেশনশিপ ম্যানেজার৷ শেক্সপিয়ার সরণি থানা এলাকার এক বেসরকারি ব্যাঙ্কের রিলেশনশিপ ম্যানেজার তারক ভৌমিকের বিরুদ্ধে এক কোটি টাকা প্রতারণার অভিযোগ উঠেছে৷
পুলিশ সূত্রে খবর, শেক্সপিয়র সরণি থানা এলাকার এক বেসরকারি ব্যাঙ্কের মহিলা গ্রাহককে ওই ব্যাঙ্কের রিলেশনশিপ ম্যানেজার তারক ভৌমিক অতিরিক্ত মুনাফার প্রলোভন দেখিয়ে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের পরামর্শ দিয়েছিলেন৷
মিউচ্যুয়াল ফান্ডের পরিবর্তে রিলেশনশিপ ম্যানেজার গ্রাহকের ১ কোটি টাকা দফায় দফায় বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেয় বলেই অভিযোগ৷
advertisement
advertisement
প্রতারিত হওয়ার বিষয় বুঝতে পারার পরেই গ্রাহক শেক্সপিয়র সরণি থানায় লিখিত অভিযোগ করেন। পরবর্তীকালে তদন্তভার নেয় কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ৷
গত বুধবার ঢাকুরিয়া এলাকায় অভিযান চালিয়ে বেসরকারি ব্যাঙ্কের ওই রিলেশনশিপ ম্যানেজারকে গ্রেফতার করে গোয়েন্দারা৷
advertisement
পুলিশ সূত্রে খবর, এই প্রতারণার পরেই পুরোনো চাকরি ছেড়ে অপর একটি বেসরকারি ব্যাঙ্কে কাজে যোগ দিয়েছিলেন অভিযুক্ত তারক ভৌমিক৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Fraud Case: এক-দু’লাখ নয়, একেবারে ১ কোটি টাকা ঝেঁপে দিল ব্যাঙ্কেরই লোক! কী ভাবে ধরা পড়ল জানেন?
Next Article
advertisement
West Bengal Weather Update: রাজ্য জুড়ে ঝড়বৃষ্টি ! আজ ইডেনে কেকেআর বনাম পঞ্জাব, কলকাতায় সন্ধ্যায় কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে?
রাজ্য জুড়ে ঝড়বৃষ্টি ! আজ ইডেনে কেকেআর বনাম পঞ্জাব, কলকাতায় সন্ধ্যায় কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে?
  • রাজ্য জুড়ে ঝড়বৃষ্টি !

  • সোমবার কালবৈশাখীর পূর্বাভাস

  • ইডেনে কি আদৌ খেলা হবে আজ?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement